Congress: “স্বর্গে ঠাঁই হবে না,” মহাকুম্ভে স্নান সারতেই অমিত শাহকে বেনজির আক্রমণ খাড়গের, পাল্টা তোপ বিজেপির

Congress attacks Amit Shah: সোমবার মহাকুম্ভে (Maha Kumbh Mela 2025) স্নান সেরেছেন অমিত শাহ। আর তা নিয়েই এবার রাজনীতি কংগ্রেসের (Congress)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge)। পাল্টা আক্রমণ শানাল বিজেপিও (BJP)।

সোমবার মধ্যপ্রদেশের মহৌতে একটি জনসভা থেকে শাহকে নিশানা করে খাড়গে বলেন, "নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহ মিলে এত পাপ করেছেন যে শতজন্ম নিলেও স্বর্গে ওনাদের ঠাঁই হবে না।"

Mallikarjun kharge

খাড়গে বলেন, "কারও ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে চাই না। কেউ যদি খারাপ ভেবে থাকেন, তাহলে ক্ষমাপ্রার্থী। কিন্তু আমার প্রশ্ন, যখন খিদের জ্বালায় শিশু মারা যায়, শ্রমিকরা তাদের বকেয়া পান না, তখন গঙ্গায় ডুব দিতে হাজার হাজার টাকা খরচ করা হচ্ছে।"

এরপর তাঁর আরও কটাক্ষ, "যতক্ষণ ভালো ছবি উঠবে, ততক্ষণ এরকম ডুব দেওয়া চলবে। এধরনের মানুষদের জন্য দেশের কোনও উপকার হবে না। ঈশ্বরে আমরা বিশ্বাস করি। সবাই নিত্যদিন পুজো করেন। তাতে কোনও বাধা নেই। কিন্তু ধর্মের নামে দরিদ্রদের যেভাবে অত্যাচার করে মারা হচ্ছে, তা নিয়েই আমাদের আপত্তি।" এদিন খাড়গের সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

কংগ্রেসের এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। কোটি কোটি হিন্দুর ভাবাবেগে কংগ্রেস আঘাত হেনেছে বলে মন্তব্য বিজেপি সাংসদ তথা মুখপাত্র সম্বিত পাত্রের। তিনি বলেন, "মহাকুম্ভ সনাতন ধর্মের দীর্ঘদিনের প্রতীক। গোটা বিশ্ব যখন এই ধর্মকে আপন করে নিচ্ছে, তখন ভারতের সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেস মহাকুম্ভ নিয়ে হাসির খোরাক তৈরি করছে। এটা দেখে আমি ব্যথিত।"

সম্বিত পাত্র আরও বলেন, "গঙ্গায় ডুব দিলে দরিদ্রতা দূর হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন খাড়গে। অন্য কোনও ধর্মীয় বিশ্বাস নিয়ে মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী একথা বলে দেখাতে পারবেন? চ্যালেঞ্জ করছি। ইফতার পার্টিতে গেলে কর্মসংস্থান হয় বা দরিদ্রতা দূর হয়? অন্য কোনও ধর্ম নিয়ে ওনারা কোনওদিন এরকম বলতে পারবেন না। এহেন মন্তব্য লজ্জাজনক।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+