খড়্গপুরে হইহই করে মনোনয়ন জমা তৃণমূলের, যৌথ মিছিল করে এল বাম-কংগ্রেসও
খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনের জন্য সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। এই দিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন কংগ্রেসের প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল।

দুজনেরই দাবি এবার তিনি জিতবেন। বিজেপি আর জিততে পারবেনা। প্রদীপ সরকার খড়্গপুর পুরসভার চেয়ারম্যান। এদিন সকালে রাম মন্দিরে প্রণাম করে খড়্গপুর মহকুমা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিতে আসেন তিনি। রীতিমতো শোভাযাত্রা করে তৃণমূল কংগ্রেসের লোকজন আসে। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী।
লোকের আকর্ষণ বাড়াতে ছিল দুটি উট। প্রদীপ সরকার দাবি করেছেন যে তারা যা উন্নয়ন করেছেন তার নিরিখে এবার খড়্গপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকেই বেছে নেবে। লোকসভা নির্বাচনে বিজেপি মানুষকে ধর্মের নামে ভুল বোঝাতে পারলেও এবার তা হবে না।
বামফ্রন্টের সাথে এদিন মিছিল বের করে মনোনয়ন পত্র জমা দিতে আসেন কংগ্রেসের চিত্তরঞ্জন মন্ডল। তিনি প্রাক্তন শিক্ষক ও এই পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান। তার দাবি, তৃণমূল কংগ্রেস বা বিজেপি কেউ খড়্গপুরের উন্নয়নের জন্য কিছু করেনি। তাই এবার খড়্গপুরের মানুষ আবার কংগ্রেসকেই বেছে নেবে। লোকসভা নির্বাচনে জয়ী হয়ে এই বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। আগামী ২৫ তারিখ এই কেন্দ্রে নির্বাচন।
বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করছে প্রেমচাঁদ ঝা-কে। তিনি মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিতে পারেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications