নমস্তে ট্রাম্প: গুজরাতি খাবার খামান, ব্রকোলি সিঙ্গারা, সবরমতী আশ্রমে কিছুই খেলেন না ট্রাম্প
নমস্তে ট্রাম্প: গুজরাটি খাবার খামান, ব্রকোলি সিঙ্গারা, সবরমতী আশ্রমে কিছুই খেলেন না ট্রাম্প
দু’দিনের ভারত সফরে এসে আহমেদাবাদের সবরমতী আশ্রমে গিয়ে কিছুই মুখে তোলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সবরমতী আশ্রমের এক ট্রাস্টি জানিয়েছেন যে তাঁদের জন্য হাই টি–এর ব্যবস্থা করা হয়েছিল। যেখানে গুজরাতের সুখাদ্য খামানও ছিল। কিন্তু কিছুই খাননি ট্রাম্প ও তাঁর স্ত্রী সোমবার দুপুরেই তাঁরা ওই আশ্রমে গিয়েছিলেন।

সবরমতী আশ্রমে কিছুই খাননি ট্রাম্প
সোমবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে মোতেরায় ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার সময় রোড শো চলাকালীনই ট্রাম্প ও মেলানিয়া ১৫ মিনিটের জন্য সবরমতী আশ্রমে গিয়েছিলেন। আশ্রমে তাঁদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানান। সবরমতী আশ্রমের ট্রাস্টি কার্তিকেয়া সারাভাই বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ও অন্য প্রতিনিধিদের জন্য কিছু খাবারের বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর মেলানিয়া ট্রাম্প দু'জনের কেউই আশ্রম পরিদর্শনের সময় কিছুই খাননি।'

হাই টি–তে খামান, ব্রকোলি সিঙ্গারা
গুজরাতের জনপ্রিয় খাবারের মধ্যে খামান একটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এটা ছাড়াও ছিল ব্রকোলি ও ভুট্টার সিঙ্গারা, আপেল পাই, কাজু কাটলি এবং অনেক ধরনের চায়ের ব্যবস্থা ছিল ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডির জন্য। সারাভাই বলেন, ‘সরকারি কর্মকর্তারাই এই খাবারগুলির বন্দোবস্ত করেছিলেন কিন্তু আমরা দেখলাম যে ট্রাম্প সহ অন্য গণ্যমান্য ব্যক্তিদের কেউই কোনও খাবার খেলেন না।'

আশ্রম থেকে মোতেরা স্টেডিয়ামে যান ট্রাম্প
আশ্রম পরিদর্শনের পর মার্কিন প্রেসিডেন্ট, মেলানিয়া ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোতেরায় ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেন। এরপর সস্ত্রীক ট্রাম্প আগ্রায় তাজ দর্শনের জন্য চলে যান।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications