কানাডায় আন্তঃ গ্যাং দ্বন্দ্ব! মৃত্যু খালিস্তানি সন্ত্রাসবাদী সুখা দুনেকের
আন্তঃ গ্যাং দ্বন্দ্বে কানাডায় মৃত্যু হয়েছে পঞ্জাবের মোগা জেলার দবিন্দর বামবিহা গ্যাংয়ের সুখদুল সিং ওরফে সুখা দুনেকের। গোয়েন্দা সূত্রে এমনটাই ইঙ্গিত মিলেছে। অসমর্থিক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কানাডার উইনিপেগে সুখদুল সিং ওরফে সুখা দুনেকে গুলি করে হত্যা করা হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুনের দাবি করেছে।
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন গত ১৯ জুন কানাডার সারেতে আন্তঃগ্যাং দ্বন্দ্বে সন্ত্রাসবাদী হরদীপ সিং নিঝ্ঝরের মৃত্যু হয়। প্রতিপক্ষরা নিঝ্ঝরকে লক্ষ্য করে কমপক্ষে ১৫ টি গুলি করে।

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ২০১৭-তে দুনেকে জাল নথি ব্যবহার করে কানাডায় পালিয়ে যায়। এদেশে তার বিরুদ্ধে সাতটি ফৌজদারি মামলা রয়েছে। পঞ্জাব এবং আশপাশের অন্তত ২৯ জন গ্যাংস্টার দেশের আইন এড়াতে ভারতের বাইরে আশ্রয় নিয়েছে। এরা পাসপোর্টে জাল ভ্রমণ নথির মাধ্যমে কিংবা নেপালের পথে ভারত ছেড়েছে।
এদেশের ফৌজদারি মামলা এড়িয়ে ভিন দেশে আশ্রয় নেওয়াদের মধ্যে সব থেকে বেশি মানুষ আশ্রয় নিয়েছে কানাডায়। সেখানেই খালিস্তান টাইগার ফোর্সের হরদীপ সিং নিঝ্ঝরকে হত্যায় ভারতকে অভিযুক্ত করেছে কানাডা। এই ঘটনায় ভারতের তরফে কানাডার কাছে প্রমাণ দাবি করা হয়েছে। হরদীপ সিং নিঝ্ঝরকে নিয়ে ভারত ও কানার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুখা দুনেকের মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এএনআই-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পঞ্জাবের মোগায় গ্যাংস্টার সুখদুল সিং ওরফে সুখা দুনেকের বাড়ির বাইরের ছবি শেয়ার করা হয়েছে। জানা গিয়েছে, গ্যাংস্টারদের পাশাপাশি খালিস্তানিদের বিরুদ্ধে এদিন রাজ্য জুড়ে পঞ্জাব পুলিশ অভিযান চালাচ্ছে।












Click it and Unblock the Notifications