Terror threat to Air India Passengers: এয়ার ইন্ডিয়ার বিমান ওড়ানোর হুমকি খলিস্তানি জঙ্গির, যাত্রীদের হুঁশিয়ারি
Terror threat to Air India Passengers: দেশজুড়ে একের পর এক উড়ানে বোমাতঙ্ক (bomb threat)। যাত্রীসমেত বিমান উড়িয়ে দেওয়ার হুমকি (Flights)। কখনও সোশ্যাল মিডিয়ায় পোস্টে, কখনও আবার সরাসরি উড়ান সংস্থার মেলে ধেয়ে আসছে হুমকি। এর মাঝেই এবার এয়ার ইন্ডিয়ার (Air India) যাত্রীদের হুমকি খলিস্তানি জঙ্গির (Khalistani Terrorist)।
১৯ নভেম্বর তারিখের পরে যাত্রীদের এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে নিষেধ খলিস্তানি জঙি গুরুপতবন্ত সিং পান্নুনের (Gurpatwant Singh)। এয়ার ইন্ডিয়ার বিমানে জঙ্গি হামলা হতে পারে বলে হুমকি দিয়েছে পান্নুন। হুমকি বার্তায় তাকে বলতে শোনা যায়, "শিখ পন্থদের উদ্দেশ্যে বলছি, এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না। ১৯ নভেম্বর থেকে গোটা বিশ্বে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করবে না।"

খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী পান্নুনকে ২০২০ সালের জুলাই মাসে জঙ্গি হিসেবে চিহ্নিত করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে পান্নুনের বিরুদ্ধে। ভারতে ১৯৮৪-র শিখ গণহত্যার ৪০ তম বার্ষিকীতে (sikh riots 40th anniversary) এয়ার ইন্ডিয়ার বিমানে হামলার হুমকি দিয়েছে এই পান্নুন। একইসঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্রের ও কানাডার নাগরিকত্ব রয়েছে পান্নুনের।
এসএফজে বা শিখ ফর জাস্টিস সংগঠনের নেতা পান্নুন। এনআইএর (NIA) একাধিক মামলায় অভিযুক্ত এই খলিস্তানি জঙ্গি। ভারতের জাতীয় পতাকার অবমাননা ও প্রবাসী ভারতীয়দের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরও ক্রিকেট বিশ্বকাপের সময় আহমেদাবাদে এবং এয়ার ইন্ডিয়ার উড়ানে হামলার হুমকি দিয়েছিল পান্নুন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ভারত বিরোধী প্রচারের দায়েও অভিযুক্ত পান্নুন। ভারত থেকে ভিনদেশে পাচার চক্র চালানোরও অভিযোগ রয়েছে পান্নুনের বিরুদ্ধে। গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের আইএসআই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগসাজশ রয়েছে পান্নুনের। লন্ডনে পাকিস্তান হাই কমিশনের কাশ্মীর ডে-এর অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গিয়েছে তাকে।
১৯৮৪ এর পর পঞ্জাবে জন্ম নেওয়া যুবসমাজকে ভারতের বিরুদ্ধে প্ররোচনা দিয়ে মগজধোলাই করাই পান্নুনের লক্ষ্য় বলে জানিয়েছেন গোয়েন্দারা। আর এই লক্ষ্য়ে অর্থসাহায্য়ের সিংহভাগই দেয় আইএসআই। বাকি কিছু যুব সম্প্রদায়ের থেকে যুদ্ধের নাম করে টাকা নেয় পান্নুন। এমনকি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনে ভারত বিরোধী জিগির তুলতে বহু গুরুদ্বারও তৈরি করিয়েছেন পান্নুন।
প্রসঙ্গত, বিগত ৭ দিনে ভারতে প্রায় ১০০টি বিমান উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। বোমাতঙ্কের জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার। বোমাতঙ্ক নিয়ে বিমান সংস্থাগুলির সঙ্গে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হয় শনিবার।












Click it and Unblock the Notifications