বেঙ্গালুরু থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি, হস্তান্তর করা হল পাঞ্জাব পুলিশের হাতে

রবিবার এক খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। এরপর তাকে পাঞ্জাব পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধৃত সন্দেহভাজন জঙ্গির নাম জরনাইল সিং। সে বেঙ্গালুরুর সাম্পিগেহাল্লিতে এক গেস্ট হাউজে ছিল। বিগত চার মাস ধরে সে বেঙ্গালুরুর একটি সফ্টওয়ার কোম্পানিতে কাজ করছিল।

বেঙ্গালুরু থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি

এর আগে গোপন সূত্রে খবর পেয়ে পাঞ্জাব পুলিশ জরনাইল সিংয়ের বিষয়ে বেঙ্গালুরু পুলিশকে সতর্ক করে। এরপর বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। এরপরই এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বেঙ্গালুরুর ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। পরে তাকে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এর আগে গতকালই দক্ষিণ কাশ্মীরে একটি গাড়িতে কাশ্মীরের আইপিএস অফিসার তথা ডিএসপি পদাধিকারী দেবীন্দ্র সিংকে দুই কুখ্যাত জঙ্গির সঙ্গে হাতেনাতে ধরা হয়েছে। নাভিদ ও আলতাফ নামের হিজবুল ও লস্কর জঙ্গিকে সঙ্গে নিয়ে তিনি জাচ্ছিলেন। তাদের তিনি কোনও জঙ্গি প্রশিক্ষণ শিবিরের দিকে নিয়ে যাচ্ছিলেন বলে খবর।

জঙ্গিদের সঙ্গে একই গাড়িতে বসে থাকা ডিএসপি দেবীন্দ্রকে কাশ্মীরের পুলিশ প্রশাসন 'জঙ্গি' হিসাবেই দেখছে। পুলিশ জানিয়েছে, ডিএসপির বাড়িতে এরপর পুলিশ তল্লাশি চালায় । সেখানে তাঁর বাড়ির ভিতর থেকে একাধিক গ্রেনেড ও একে ৪৭ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়ে দিয়েছে, ভারতীয় গোয়েন্দা অফিসারদের 'অ্যানালাইসিস উইং' এবার গোটা বিষয়টি নিয়ে তদন্তে নামছে। দেবীন্দ্রকে তাঁরাই জেরা করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+