ফের বাড়ছে খালিস্তানি জঙ্গিদের প্রভাব, স্বর্ণমন্দিরের দরজায় দেখা গেল স্লোগান পোষ্টার
পাঞ্জাবে একদম নতুন পার্টি ক্ষমতায় এসেছে। এই বছরেই হওয়া বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপি , কংগ্রেস কাউকেই ভোট না দিয়ে বিশ্বাস রেখেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির উপর। তবে দেখা যাচ্ছে যে এই নতুন দল ক্ষমতায় আসার পর থেকে বেড়েছে হিংসার ঘটনা। আর প্রত্যেকটি ঘটনাই বেশ বড় আকার ধারন করছে এবং মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। যেমন অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারে এবার দেখা গেল খালিস্তানপন্থী স্লোগান, পোষ্টার।

কিছুদিন আগে অমৃতসরের স্বর্ণ মন্দিরের দেওয়ালে খলিস্তানপন্থী পতাকা দেখা গিয়েছিল। এবার দেখা গেল খলিস্তানপন্থী স্লোগান এবং খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী জার্নাইল ভিন্দ্রানওয়ালের পোস্টার। অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারে এই স্লোগান ও পোষ্টার দেখা যায়। জানা গিয়েছে কয়েকজন স্থানীয় মানুষ ওই স্লোগান ও পোষ্টার দেখতে পান। সেখান থেকেই খবর ছড়িয়ে পরে।
এই বছরের মার্চ মাসে আম আদমি পার্টি (এএপি) রাজ্যে সরকার গঠন করার পর থেকে পাঞ্জাব নানা বিতর্কিত কারণে খবরের শিরনামে এসেছে। প্রথম বড় ঘটনা যা পাঞ্জাবকে খারাপ ঘটনার লাইম লাইটে নিয়ে আসে তা হল মোহালিতে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার সদর দফতরে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) হামলা। দ্বিতীয় ঘটনাটি এএপি সরকারকে বেশ চাপে ফেলেছে। তীব্র সমালোচনার মুখে পড়েছে সরকার। আর সেটি হল ২৮ বছর বয়সী পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালার নিরাপত্তা প্রত্যাহার করার পরের দিন তাকে হত্যার ঘটনা।
উল্লেখযোগ্য বিষয় হল, খালিস্তান সমস্যা পাঞ্জাবের অতীতের খাতায় নাম লিখিয়েছিল কিন্তু কৌতুক অভিনেতা-রাজনীতিবিদ ভগবন্ত মান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে, খালিস্তান সমর্থকরা রাজ্যে প্রবেশের চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চাপের মধ্যে ফেলেছে খালিস্তান সমস্যা।
গোল্ডেন টেম্পলের বাইরে আজকের ঘটনাটি অপারেশন ব্লু স্টারের কথা মনে করায়। সেই সময় ভারতীয় সেনাবাহিনী অমৃতসরের মন্দির কমপ্লেক্সে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের হঠাতে গুলি চালিয়েছিল।গত সপ্তাহে, মান অপারেশন ব্লু স্টার বার্ষিকীর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে শান্তি বজায় রাখার জন্য পুলিশকে হাই এলার্ট দেওয়া হয়েছে। তিনি পুলিশ ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজ্য জুড়ে ৬ জুনের আগে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে বলেছিলেন।
আপ-এর ক্ষমতা দখলের পর পাঞ্জাবে অপরাধের তালিকা দেখে নিন। ৬ জুন: অমৃতসরের স্বর্ণ মন্দিরের বাইরে খালিস্তানপন্থী স্লোগান, ভিন্দ্রানওয়ালের পোস্টার। ৫ জুন, আহমেদগড়ের কাছে এক ব্যক্তির ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। ৩ জুন, মোগার বাধনি কালানে তলোয়ার ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে হামলার পর একজন ব্যক্তি মারা যান। পয়লা জুন, লুধিয়ানার কাছে জাতীয়সড়কের লাধোয়াল টোল ব্যারিয়ারের কাছে তিনজন লোক বাতাসে ফায়ার করে পেপসু রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বাসের কন্ডাক্টরের থেকে ১০ হাজার টাকা সহ একটি সোনার চেন ছিনতাই করে।
৩০ মে, পাতিয়ালা জেলার কাছে ভুনেরহেরি গ্রামে একজন মহিলা এবং তার মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ২৯ মে: গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালাকে নৃশংস হত্যা করা হয়। ৯ মে একটি রকেট চালিত গ্রেনেড (আরপিজি) মোহালির ৭৭ সেক্টরে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার সদর দফতরে ছোঁড়া হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications