১৩ তারিখ ধামাকা হবে পার্লামেন্টে, খালিস্তানি নেতার ভিডিও প্রকাশ্যে আসতেই তুঙ্গে উত্তেজনা
ভারতে ফের বিস্ফোরণের হুঁঙ্কার খালিস্তানি জঙ্গি নেতার। ১৩ তারিখ ধামাকা হবে সংসদ ভবনে ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছে খালিস্তানি জঙ্গি নেতা গুরপাতওয়ান্ত সিং পুিনয়া। ১৩ ডিসেম্বর দিনটিকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে কারণ সেদিনই ২০০১ সালে সংসদ ভবনে হামলার ঘটনা ঘটেছিল।
২০০১ সালে আফজল গুরুর পরিকল্পনায় সংসদ ভবনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। খালিস্তানি জঙ্গি নেতা ভিডিওতে আফজল গুরুর ছবি শেয়ার করে লিখেছেন আব দিল্লি বনেগা খালিস্তান। খালিস্তানি জঙ্গি নেতা দাবি করেছেন ভারতীয় এসেন্সি তাঁকে হত্যার ছক কষেও ব্যর্থ হয়েছে এবার ১৩ তারিখ বা তার আগে সংসদ ভবনে ধামাকা হবে বলে ভিডিওতে লিখেছেন তিনি।

এদিকে ভারতীয় ইন্টালিজেন্স সূত্রে খবর পুননিয়া শুধু ভারতে নাশকতার ছক কষছে না। নাশকতা চালানোর জন্য নিয়োগও করছে। খালিস্তানি জঙ্গি নেতার এই ভিডিও প্রকাশ্যে আসার পর ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এর থেকেই বোঝা যাচ্ছে কীভাবে খালিস্তানপন্থী জঙ্গিরা ভারতকে টার্গেট করে নাশকতা চালানোর পরিকল্পনা করছে।
এবং তার জন্য খালিস্তানি জঙ্গিরা কানাডা-ব্রিটেন এবং আমেরিকার জমিকে ব্যবহার করছে। কয়েকদিন আগেই খালিস্তানপন্থী নেতাকে হত্যার ঘটনা নিয়ে কানাডার সঙ্গে ভারতের বিরোধ তুঙ্গে উঠেছিল। কানাডার প্রধানমন্ত্রী দাবি করেছিলেন ভারতীয় অফিসারারা পরিকল্পনা করে খালিস্তানপন্থী নেতা নির্জরকে হত্যা করেছিলে।
এই নিয়ে কানাডার সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছিল ভারতের। তারপরেই কানাডার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। গত মাস থেকে ফের ভিসা দেওয়া শুরু হয়েছে। তারপরে আবার আমেরিকাও ভারতের বিরুদ্ধে খালিস্তানপন্থী নেতাদের হত্যার ছক কষা হচ্ছে বলে অভিযোগ করেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications