কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে মুখ খুললেন পান্নুন, কাশ্মীরে উঁকি দিচ্ছে কোন অশনি সংকেত
কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই পাক জঙ্গিদের কার্যকলাপ অনেকটাই কমে গিয়েছে। কিন্তু হঠাৎ করে ভারতে সক্রিয় হয়ে উঠেছে খালিস্তানপন্থী জঙ্গিরা। এমনকি বিদেশের মাটি থেকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তারা।
সম্প্রতি ভারতীয় বংশোদ্ভুত মার্কিন খালিস্তান পন্থী নেতা পান্নুনের নাম প্রকাশ্যে এসেছে। আমেরিকা দাবি করেছে পান্নুনকে হত্যা করার চক্রান্ত করছে ভারতীয় অফিসাররা। আমেরিকার এই অভিযোগের পরেই ভারত রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছিল।

তারপরেই পান্নুন হুঁশিয়ারি দেয় যে সংসদ হামলার দিনে ফের বড় কিছু ধামাকা করা হবে ভারতে। আশ্চর্যজনক ভাবে সেদিনই ২ আগন্তুক সংসদে স্পে হামলা চালায়। যদিও এখনও পর্যন্ত এই ঘটনয় পান্নুনের সরাসরি যোগ পাওয়া যায়নি। তবে গতকাল রাত থেকে কাশ্মীরে ফের পুলওয়ামা হামলার ধাঁচের হামলা চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।
হঠাৎ করে সেই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন মার্কিনি খালিস্তানপন্থী নেতা পন্নুন। সেনাবািহনীর গাড়িতে হামলার ঘটনার প্রশংসা করেছেন পান্নুন। যাঁরা কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়েছে তাদের প্রশংসা করেছেন পান্নুন। শুধু তাই নয় কাশ্মীরে নতুন করে জঙ্গীসংগঠনের সঙ্গে জোট বেধে নতুন সংগঠন তৈরির কথা ঘোষণা করেছেন পান্নু। এক কথায় ভূস্বর্গে এবার ময়দানে নামছে খালিস্থানপন্থী জঙ্গীরা।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকমাস আগে কানাডার প্রধামন্ত্রী ট্রুডো কানাডিয় নাগরিকরদের সাবধান করে বলেছিলেন ভারতে এলে তাঁরা যেন ভুলেও কাশ্মীর না যান। তাতে তাঁদের বিপদ ঘটতে পারে। পান্নুনের এই দল ঘোষণার পরেই ট্রু়ডোর সেই সাবধানবানী মনে করিয়ে দিয়েছে। কাজেই কাশ্মীর নিয়ে খালিস্থানী জঙ্গিরা ঘোঁট পাকাতে শুরু করেছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে পান্নুনের বার্তায়।












Click it and Unblock the Notifications