Economic Survey-পেশ করলেন নির্মলা সীতারমণ! এক নজরে যে ১০ টি তথ্য না জানলেই নয়
ইকোনমিক সার্ভে পেশ করলেন নির্মলা সীতারমণ। যেখানে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। সেগুলি মিস করে থাকলে হাইলাইটস গুলি জেনে নিন এক নজরে
রাত পোহালেই আর্থিক বাজেট! মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে প্রবল চাপের মুখে আম জনতা। আর এই অবস্থায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যদিও আজ মঙ্গলবার থেকেই অধিবেশন শুরু হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়ে এই বাজেট অধিবেশন শুরু হয়েছে। যদিও এদিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে। তবে নিয়ম অনুযায়ী এদিন দুপুরে অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার মাধ্যমে আগামী বছরে অর্থনৈতিক বিকাশ কি হতে পারে সেই সংক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যায়।

এক নজরে দেওয়া নেওয়া যাক Economic Survey - কজি তুলে ধরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
১) ২০২৩-২৪ আর্থিক বছরে দেশের অর্থ ব্যবস্থা 6.5 শতাংশ হারে বৃদ্ধি পাবে। যেখানে চলতি অর্থবছরে এই হার ছিল ৭ শতাংশ। এর আগের অর্থবছর অর্থাৎ 2021-22 সালে আর্থিক বৃদ্ধির হার ছিল 8.7 শতাংশ। অন্যদিকে আগামী অর্থবছরে নর্মাল টার্মসে GDP ১১ শতাংশ থাকতে পারে।
২) ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। ক্রয় ক্ষমতা সমতার পরিপ্রেক্ষিতে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিনিময় হারের পরিপ্রেক্ষিতে, বিশ্বের পঞ্চমতম বৃহত্তম অর্থনীতি।
৩) আগামী অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৬-৬.৮ শতাংশের মধ্যে থাকবে।
৪) আমেরিকার ফেডারেল রিসার্ভ সিস্টেম সুদের হার বাড়াতে পারে। সেই কারণেই টাকার দাম নিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।
Delhi | Chief Economic Advisor (CEA) Dr V Anantha Nageswaran presents Economic Survey 2023 pic.twitter.com/vQlwCfT5mk
— ANI (@ANI) January 31, 2023
৫) কারেন্ট অ্যাকাউন্ট ডেফিশিট নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করা হয়েছে অর্থনৈতিক সমীক্ষাতে। বলা হয়েছে, আন্তজাতিক ক্ষেত্রে মূল্যবৃদ্ধির কারণে অ্যাকাউন্ট ডেফিশিট আরও বাড়তে পারে। আর তা যদি হয় তাহলে তাঁর প্রভাব পড়বে টাকার দামে। তবে করের ক্ষেত্রে পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকবে বলেই সমীক্ষাতে দাবি করা হয়েছে।
৬) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভারতে পর্যাপ্ত রয়েছে। যা আগামী ঘাটতি মেটাতে এবং বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ করতে যথেষ্ট বলে মনে করা হচ্ছে।
৭) গোটা বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধি ধাক্কা খেয়েছে। আর সেই কারণে বিশ্ব বাণিজ্যে একটা মন্দার অবস্থা দেখা গিয়েছে। আর তা চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করেছে।
৮) শহরে অঞ্চলে নিয়োগের হার বেড়েছে। কিন্তু ইপিএফও'তে রেজিস্ট্রেশন অনেকটাই বেড়েছে।
Economic Survey: India's 2023-24 GDP growth in real terms projected at 6.5 pc
— ANI Digital (@ani_digital) January 31, 2023
Read @ANI Story | https://t.co/0gMcDMk98S#Budget2023 #EconomicSurvey #UnionBudget #UnionBudget2023 pic.twitter.com/jJR5rJgzeI
৯) গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার কথা বলা হয়েছে ইকোনমিক সার্ভেতে। কৃষিক্ষেত্রে ৪.৩ শতাংশ হারে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে
১০) দেশের স্টিল শিল্প সহ কৃষক সম্মান নিধি প্রকল্পে কীভাবে মানুষ উপকৃত হচ্ছে নির্মলা সীতারমণের প্রকাশিত ইকোনমিক সার্ভেতে জায়গা পেয়েছে।












Click it and Unblock the Notifications