সমকামে বৈধতার রায় বেরোতেই ললিত হোটেলে শুরু উৎসব, কী বললেন কেশব সুরী
কেশব সুরী সমকাম বৈধতাকে অবৈধ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। আজ কী বললেন তিনি।
কেশব সুরী সমকাম বৈধতাকে অবৈধ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তিনি বহুদিন ধরে এই সম্প্রদায়ের অধিকার নিয়ে লড়াই করছিলেন। এদিন রায় বেরোনোর পর তিনি উচ্ছ্বসিত বলে জানিয়েছেন। ঠিক কী বলেছেন তিনি, জেনে নেওয়া যাক একনজরে।

'এই সমস্যা নিয়ে বহুদিন ধরেই লড়াই করছিলাম। এটা শুধু আমার লড়াই ছিল না। আমি কৃতিত্ব দেব নয়ডার নাজ ফাউন্ডেশন, মুম্বইয়ের হামসফর ট্রাস্টকে। এছাড়া আসল পিটিশনার সুনীল মেহরা, নীতু ডালমিয়াকে ধন্যবাদ। তবে অবশ্যই আমার পিটিশনে মুকুল রোহতগি এসেছিলেন। তারপর তা সুপ্রিম কোর্টের সামনে রাখেন।'
কেশবের মতে, এটাই সময় যে দেশকে উঠে আসতে হবে। আমরা এখন বৈধতা পেলাম। এদিন স্পষ্ট হয়ে গেল যে সাবালকদের বেডরুমে কী হচ্ছে তা রাষ্ট্রযন্ত্রের বিচার্য বিষয় হতে পারে না। মেনকা ও অরুন্ধতীর মতো আইনজীবীরা গোটা বিষয়কে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তাঁরা আদালতকে বলেছে, গোটা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এরপরে আদালত তাদের রায় দিয়েছে।
#WATCH Celebrations at Delhi's The Lalit hotel after Supreme Court legalises homosexuality. Keshav Suri, the executive director of Lalit Group of hotels is a prominent LGBT activist. pic.twitter.com/yCa04FexFE
— ANI (@ANI) September 6, 2018
প্রসঙ্গত, সমকামিতাকে আর অপরাধ বলে ভারতে গণ্য করা হবে না। এদিন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ বিচারপতি বেঞ্চ একসঙ্গে সম্মতি হয়েছেন যে সমকামিতার মতো গুরুত্বপূর্ণ অধিকারকে বৈধতা না দেওয়ার কোনও গ্রহণযোগ্য যুক্তি নেই। এদিন মুখ্য বিচারপতি মিশ্র ব্যক্তি পরিচয় ও সম্মানের বিষয়টি নিয়ে রায় দেওয়ার সময় মুখ খোলেন। ব্যক্তি স্বতন্ত্রতা, সমান অধিকার প্রত্যেক ভারতবাসীর সংবিধানগত অধিকার বলে তিনি ব্যাখ্যা করেন। আর সেজন্যই সম্মতির ভিত্তিতে সাবালক সমকামীদের আদালত বৈধতা দিচ্ছে বলেও জানায়।












Click it and Unblock the Notifications