কেন্দ্রকে ধাক্কা দিয়ে কেরলে পাঠ্যপুস্তকে সংশোধন! যুক্ত NCERT-র বাদ দেওয়া অধ্যায়গুলি

এনসিইআরটির পাঠ্যপুস্তক থেকে বেশ কয়েকটি অধ্যায় বাদ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল কেরলে বাম সরকার। বাদ পড়া অধ্যায়গুলিকে স্কুলের পাঠ্যসূচিতে ফের যুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তারা।

কেরলের শিক্ষামন্ত্রী ভি শিভান কুট্টি জানিয়েছেন, এনসিইআরটির পাঠ্যক্রম থেকে মুছে ফেলা গুজরাত দাঙ্গা, মহাত্মা গান্ধীর হত্যা ও জওহরলাল নেহরুর অধীনে ভারত-সহ অধ্যায়গুলিকে কেরলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

পিনারাই বিজয়ন

মন্ত্রী আরও বলেছেন, সরকারের পাঠ্যক্রম কমিটি স্কুলের পাঠ্যসূচিতে কেন্দ্রের বাদ দেওয়া অধ্যায় নিয়ে আলোচনা করেছে। বিস্তারিত পরীক্ষার করার জন্য সেখানে একটি উপ কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটি কেরলের শিক্ষা বিভাগের অধীনে স্কুলগুলিতে কেন্দ্রের বাদ দেওয়া অধ্যায়গুলি শেখানোর সুপারিশ করেছে।

মন্ত্রী জানিয়েছেন, বাদ পড়া অধ্যায়গুলি নিয়ে নতুন পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে। ওনামের ছুটির পর ছাত্রছাত্রীরা সংশোধিত পাঠ্যপুস্তক পাবে। পরীক্ষার জন্যও সংশোধিত সিলেবাস অনুসরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ করা প্রয়োজন, এনসিইআরটি গুজরাত দাঙ্গা, মুঘল কোর্টস জরুরি অবস্থা, নকশাল আন্দোলন, চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই বিতর্কের সূত্রপাত। এনসিইআরটি দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে পর্যায় সারণি, গণতন্ত্র ও শক্তির উৎসগুলিও সরিয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+