কেরলে বাড়ছে জিকার দাপট, শুধু তিরঅনন্তপূরমেই আক্রান্ত ১৪
কেরলে বাড়ছে জিকার দাপট, শুধু তিরঅনন্তপূরমেই আক্রান্ত ১৪
করলে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে জিকা ভাইরাসের সংক্রমণ। গতকাল যেখানে ১০ জন আক্রান্তের খবর মিলেছিল সেটা আজ অর্থাৎ শুক্রবার বেড়ে ১৪ হয়ে গিয়েছে। শুধু মাত্র তিরুঅনন্তপুরম জেলাতেই এই ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যেও জিকা ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। পুণের ইনস্টিটিউর অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে তাঁদের রক্তের নমুনা।

বাড়ছে জিকা সংক্রমণ
করোনা সংক্রমণের রেশ কাটতে না কাটতেই আরেক মারণ ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে দেশে। কেরলে ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাসের সংক্রমণ। গতকাল কেরলে ১০ জনের শরীরে জিকা ভাইরাসের সন্ধান মিলেছিল। আজ সেটা বেড়ে হয়ে গিয়েছে ৪০ জন। সবচেয়ে আশঙ্কার খবর স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা গিয়েছে। তবে কেবল মাত্র তিরুঅনন্তপুরম জেলাতেই জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে।

প্রথম সংক্রমণ কার
সূত্রের খবর পারাসালার ২৪ বছরের এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে প্রথম জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। তবে সাম্প্রতিক কালে তার অন্য কোথাও যাওয়ার বা সফর করার কোনওতথ্য মেলেনি। কেরল-তামিলনাড়ু সীমানার কাছেই রয়েছে এই মহিলার বাড়ি। তারপরেই গোটা জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ এই নিয়ে জরুরি বৈঠক করেছেন।

কীভাবে ছড়ায় জিকা
ডেঙ্গির মশা এডিস থেকেই ছড়ায় জিকা ভাইরাস। তবে জিকা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা চিহ্নিত করা খুবই কঠিন। কারণ আলাদা কোনও উপসর্গ দেখা দেয় না তাঁদের শরীরে। মাথাধরা, জ্বর, চোখ লাল হয়ে যাওয়া,গাঁটে গাঁটে ব্যাথার মতো উপসর্গ থাকে। েডঙ্গির ক্ষেত্রেও এই ধরনের উপসর্গ থাকে। সবচেয়ে বেশি বিপদ অন্তঃসত্ত্বা মহিলাদের। তাঁরে গর্ভস্থ শিশুর মধ্যেও ছড়িয়ে পড়ে এই ভাইরাস। তার পরিণাম ভয়ঙ্কর হয়। শিশুটি জন্মের পরেও মস্তিস্কের বৃদ্ধি হয় না।

জিকার কোনও ওষুধ নেই
২০২০ সালে আফ্রিকার দেশ গুলিতে জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল। কিন্তু জিকা ভাইরাসের এখনওকোনও ওষুধ তৈরি হয়নি। তাই সাবধানতা নেওয়া ছাড়া এর কোনও উপায় নেই। মশা যাতে না কামড়ায় সেজন্য সতর্ক থাকতে হবে। আশপাশে যাতে জল না জমে । ডেঙ্গির মশা যাতে জন্মাতে না পারে সেদিকে পদক্ষেপ করতে হবে।

পশ্চিমঙ্গেও সতর্কতা জারি
জিকা ভাইরাসের আতঙ্কে পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যে স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য আধিকারীকরা যেন এই নিয়ে সতর্ক থাকেন। জিকা ভাইরাস মোকাবিলায় বিশেষ বিশেষজ্ঞ দল গঠন করা হয়েেছ।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications