ছেলে মজা করত, সহ্য করতে না পেরে খুন করে জ্বালিয়ে দিল মা, ঘটনায় চাঞ্চল্য কেরলে
জয়াদেবী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে অভিযোগ। তা নিয়ে ১৪ বছরের ছেলে জিতু মজা করত। আর তা সহ্য করতে না পেরেই ছেলেকে খুন করে আগুনে পুড়িয়ে দিলেন মা। ঘটনাটি ঘটেছে কেরলে।
জয়াদেবী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে অভিযোগ। তা নিয়ে ১৪ বছরের ছেলে জিতু মজা করত। আর তা সহ্য করতে না পেরেই ছেলেকে খুন করে আগুনে পুড়িয়ে দিলেন মা। ঘটনাটি ঘটেছে কেরলে।

বুধবার ১৪ বছরের কিশোর জিতুর পোড়া দেহ বাড়ির পাশের কলাবাগান থেকে উদ্ধার হয়েছে। তারপরই জয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
ছেলেকে কয়েকদিন আগে খুনের পর স্বামী জনের সঙ্গে পুলিশে রিপোর্ট লেখাতে চলে যান জয়া। যে গল্প পুলিশে বলেন তিনি তাতে সন্দেহ তৈরি হয়। তার হাতে পোড়া দাগ দেগে জিজ্ঞাসা করলে ভালো করে কিছু বলতে পারেননি তিনি।

তারপরে জয়াদেবীকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বেশ কয়েকঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন, ছেলেকে খুন করে বাড়ি থেকে ২০০ মিটার দূরে কলাবাগানের মধ্যে জ্বালিয়ে দিয়েছেন তিনি।
পুলিশ এসে যখন দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে, তখনও প্রতিবেশীদের বিশ্বাস হচ্ছে না। ঘটনার দিন ওড়না দিয়ে ছেলের গলায় ফাঁস দিয়ে খুন করেন জয়া। তারপর দেহ টানতে টানতে কলাবাগানে নিয়ে গিয়ে শুকনো পাতা ফেলে জ্বালিয়ে দেন।

কয়েকদিন আগেই দিদা-দাদুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরেছিল জিতু। তারপরই এই ঘটনা। জয়ার স্বামী জন জানিয়েছেন, তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ। সেই ছেলেকে খুন করেছে।












Click it and Unblock the Notifications