কৃষকদের আন্দোলনের পাশে কেরল সরকার! 'সুপ্রিম' পদক্ষেপ ঘিরে পারদ তুঙ্গে

কৃষকদের আন্দোলনকে আরও বেশি পোক্ত করতে এবার ময়দানে নামছে কেরল সরকার। এবার কেরলের বাম সরকার জানিয়েছে, তারা এই সপ্তাহের মধ্যেই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। কেরলের কৃষিমন্ত্রী ভি এস সুনীল কুমার একথা জানিয়েছেন।

কৃষকদের আন্দোলনের পাশে কেরল সরকার! সুপ্রিম পদক্ষেপ ঘিরে পারদ তুঙ্গে

সংবিধানের সপ্তম শিডিউল অনুযায়ী, কৃষি রাজ্যসরকারের বিষয়গুলির অধীনে পড়ে। সেক্ষেত্রে যেকোনও রাজ্যসরকার এর 'ভ্যালিডিটি' প্রশ্নে পদক্ষেপ নিতে পারে। এবিষয়ে কেরল সরকার একটি আইনি পরামর্শ চেয়েছিল। আর তা পেতেই, এবার ভারতের একমাত্র বামরাজ্য সুপ্রিম কোর্টের পথে যেতে চলেছে। সাম্প্রতিক কৃষকদের আন্দোলনকে সমর্থন করে কোনও রাজ্যসরকারী পদক্ষেপ এই প্রথম ভারতে।

কেরল সরকার জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে কৃষকরা অনবরত এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর কেন্দ্রের সঙ্গে আলোচনার পর তার রফাসূত্র বেরিয়ে না আসাটা কোনও যুক্তিযুক্ত পদক্ষেপ নয়। এদিকে, বিজেপি দাবি করেছে, রাজনীতির স্বার্থে কেবলমাত্র এই ধরনের পদক্ষেপ নিচ্ছে কেরলের বাম সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+