দোকানের সামনে ভিড় এড়াতে এবার অনলাইনে মদ বিক্রি হবে ভারতের এই রাজ্যে!

তিরুবনন্তপুরম, ১৯ অগাস্ট : নানা বিষয়ে দেশকে পথ দেখিয়েছে ভারতের দক্ষিণপ্রান্তের রাজ্য কেরল। এবার মদ বিক্রিতেও নয়া নজির গড়তে চলেছে 'গডস ওন কান্ট্রি'। জানা গিয়েছে, আসন্ন ওনম উৎসব উপলক্ষ্যে কেরল 'স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড' অনলাইনে মদ বিক্রি করতে চলেছে। [ভারতে প্রথম : কোচিতে চালু 'ওয়াটার মেট্রো' পরিষেবা]

ওনম কেরলের সবচেয়ে বড় উৎসবগুলির একটি। সেইসময়ে মদের দোকানের সামনে লম্বা লাইন পড়ে। সেই ভিড় এড়াতেই মদ কিনতে আসা গ্রাহকদের লাইনে দাঁড়ানো থেকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। [রূপান্তরকামীদের জন্য এবার আসছে 'জি-ট্যাক্সি'!]

এবার অনলাইনে মদ বিক্রি হবে ভারতের এই রাজ্যে!

এজন্য ক্রেতাকে আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। মোট ৫৯টি ব্যান্ডের মদ আপাতত অনলাইনে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে তা একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে না বলেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। [ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি]

বলা হয়েছে, অনলাইনে বুকিং করার পরে একটি বিল পাবেন ক্রেতারা। সেই বিল নিয়ে মদের দোকানে দেখালেই পছন্দের মদের বোতল তুলে দেওয়া হবে ক্রেতার হাতে। এজন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতেও হবে না। তবে অনলাইনে কেনার জন্য বিশেষ কর দিতে হবে গ্রাহককে। এবং বড় বড় ব্র্য়ান্ডের মদই অনলাইন থেকে কেনা যাবে। [পুরনো বইয়ের ভাঁজে রাখা ১ লক্ষ টাকা কাগজওয়ালাকে দিয়ে দিলেন এক গৃহবধূ!]

আর কয়েকদিনের মধ্যেই অনলাইনে মদ কেনার বিষয়টি স্পষ্ট করে ঘোষণা করে দেওয়া হবে। নতুন এলডিএফ সরকারের মদ সংক্রান্ত নতুন নীতিতেই এই সংক্রান্ত সংস্থান রয়েছে বলে জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নির্দেশের পরই নতুন সিদ্ধান্ত ঘোষণা হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+