Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Fireworks Accident: কেরলের মন্দিরে বাজি বিস্ফোরণে আহত ১৫০ জনের বেশি, আশঙ্কাজনক ৮; উৎসব বানচালের চেষ্টা?

Kerala Fireworks Accident: উৎসব বদলে গেল বিভীষিকায়। কেরলের মন্দিরে (Kerala Temple) চলছিল বার্ষিক অনুষ্ঠান। প্রদর্শনীর জন্য মজুত রাখা হয়েছিল। সেই বাজি বিস্ফোরণই (Firecrackers Blast) জখম হলেন উৎসবে আসা ১৫০ জনেরও বেশি মানুষ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে কেরলের নীলেশ্বরমের কাছে কসরগড়ের একটি মন্দিরে।

মন্দিরে কালিয়াট্টম অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। রাত সাড়ে বারোটা নাগাদ আচমকাই বাজির গুদামে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। ১৫০ জনেরও বেশি আহত (Injured) হন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক (Critical)। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও পুলিশ।

kerala

আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কন্নুড়, ম্যাঙ্গালুরু ও কসরগড়ের বিভিন্ন হাসপাতালে। মন্দির সংলগ্ন বাজির গুদামে আগুন লেগেই বিস্ফোরণ ঘটে বলে অনুমান পুলিশের। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। জেলাশাসক ও জেলা পুলিশ সুপারও পৌঁছন দুর্ঘটনাস্থলে। আহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রাও। বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

এর আগে কেরলের বিখ্যাত ত্রিশূর পূরম (Thrissur Pooram) উৎসবে অশান্তি পাকানোর চেষ্টায় এফআইআর দায়ের করে কেরল পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর রুজু করে পুলিশ। যদিও এফআইআরে কারও নাম নেই। বিরোধীরা উৎসব বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন (Pinarayi Vijayan)।

কেরলের ত্রিশূর পূরম উৎসবের মূল আকর্ষণ শোভাযাত্রার সঙ্গে হাতির প্যারেড। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেই অনুষ্ঠানেই ধর্মীয় অশান্তি করার চেষ্টা করেছে কংগ্রেস, ইউডিএফ। সংঘ পরিবারকেও নিশানা করেন পিনরাই বিজয়ন। উৎসবে বাজি প্রদর্শনী দেরিতে শুরু হওয়া নিয়ে কেরলের সরকারকে তোপ দাগে বিরোধীরা। যদিও বিরোধীরা ইচ্ছে করে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+