এবারও ট্যাবলো প্রস্তাব খারিজ, পরপর দু’বার মোদী সরকার কেরলকে প্রজাতন্ত্র দিবস থেকে বাদ দিল
এবারও ট্যাবলো প্রস্তাব খারিজ, পরপর দু’বার মোদী সরকার কেরলকে প্রজাতন্ত্র দিবস থেকে বাদ দিল
পশ্চিমবঙ্গ, বিহার এবং মহারাষ্ট্রের পর এবার নরেন্দ্র মোদীর সরকার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কেরলের ট্যাবলো প্রত্যাখান করল। এ নিয়ে পরপর দু’বছর কেরলের প্রস্তাবকে নাকচ করল কেন্দ্র। রিপোর্টে জানা গিয়েছে, তৃতীয় রাউন্ডের স্ক্রিনিংয়ের পরই কেরলের ট্যাবলোকে প্রত্যাখান করা হয়।

কেরল সরকারের এক শীর্ষ অধিকর্তা এ প্রসঙ্গে বলেন, 'আমরা তৃতীয় রাউন্ড স্ক্রিনিং পর্যন্ত পৌঁছেছিলাম এবং তারপর আমাদের চতুর্থ রাউন্ডের জন্য ডাকা হয়নি। কমিটি যে সমস্ত ত্রুটিগুলি বলেছেন তা সনাক্ত করার চেষ্টা করছি। কিন্তু বুঝতে পারছি না কিছু। এটা দ্বিতীয়বার, প্রজাতন্ত্র দিবসে আমরা নির্বাচিত হলাম না।’ এর আগে কেন্দ্র সরকার বিহার, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের ট্যাবলোকেও নাকচ করেছে।
কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ঠিক যে ধরনের ট্যাবলোর দরকার, সেখানে বিহারের ট্যাবলোয় সেই স্বাদ নেই। গত বছর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার 'জল–জীবন–হরিয়ালি অভিযান’–এর সূচনা করেছিলেন, যেখানে রাজ্যকে সবুজে ভরিয়ে দেওয়া হবে এবং ভূ–গর্ভস্থ জল ব্যবহার করবে রাজ্য। এই বিষয়কে সামনে রেখেই এ বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিহারের ট্যাবলো তৈরি করা হয়।
আরজেডি মোদী সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। দলের মুখপাত্র মৃত্যুঞ্জন তিওয়ারি বলেন, 'তারা (কেন্দ্রের এনডিএ সরকার) প্রথমে বিহারের দাবি রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়কে খারিজ করে আর এখন প্রজাতন্ত্র দিবসের জন্য তৈরি করা রাজ্যের ট্যাবলোকেও প্রত্যাখান করেছে তারা। এটিই বিজেপির 'ডবল ইঞ্জিন’ সরকারের তথ্য।’ বৃহস্পতিবারই কেন্দ্র মহারাষ্ট্রের ট্যাবলো প্রস্তাবকেও খারিজ করেছে। এর আগে পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রস্তাবকেও খারিজ করে বিজেপি সরকার।












Click it and Unblock the Notifications