The Kerala Story: আইনি পথে লড়াই হবে! মমতাকে হুঁশিয়ারি পরিচালক বিপুল শাহের
দেশজুড়ে 'দ্য কেরল স্টোরি' নিয়ে জোর বিতর্ক! যদিও বিতর্কের মধ্যেই এই সিনেমা ঘিরে উন্মাদনা একাংশের মধ্যে। আর এর মধ্যেই বাংলায় নিষিদ্ধ করা হল দ্য কেরল স্টোরি। কোনও সিনেমা হলেই তা দেখানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এহেন সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কড়া ভাষায় এহেন সিদ্ধান্তের বিরোধীতা করেছে বিজেপি নেতারা। এমনকি মমতা সরকার সত্য লুকাতে চাইছে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। আর এই বিতর্কের মধ্যেই এই ইস্যুতে মুখ খুলেছেন দ্য কেরল স্টোরির পরিচালক বিপুল শাহ।

এমনকি এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা সরকারের বিরুদ্ধে আইনি পথে হাঁটার কথা বলেছেন তিনি। বিপুল জানিয়েছেন, আইনের মধ্যে থেকে যা করার আমরা করব। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দেন এই বিষয়ে। তিনি বলেন, রাজ্যের শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটি নিষিদ্ধ করা হোক। এই সিনেমাটিতে এমন অনেক দৃশ্য দেখানো হয়েছে যা রাজ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই রাজ্যে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান।
#WATCH | Reacting on his film #TheKeralaStory being banned in West Bengal, film's producer Vipul Shah says, "If that is what she has done, we will take legal action. Whatever is possible under the provisions of law, we will fight." https://t.co/FY3Qz8cljK pic.twitter.com/LeY23flUOg
— ANI (@ANI) May 8, 2023
আর এই বিতর্কের মধ্যেই কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি শাবানা আজমির একটি প্রতিবেদন তুলে ধরে প্রশাসনিক প্রধানকে আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন, কীভাবে মহিলাদের ধর্মান্তরিত করে বিভিন্ন দেশে যুদ্ধ করতে পাঠানো হয় সেই কথাই ছবিতে দেখানো হয়েছে।
সিনেমাতে আইএসের কাজের ধরনের বিষয়টিও রয়েছে। আর তা তুলে ধরে বিরোধী দলনেতার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আইএসআইএসের প্রতি সহানুভূতিশীল?। শুধু শুভেন্দু অধিকারীই নয়, কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
#WATCH | "Their (opposition) face is getting exposed, they're doing appeasement and vote bank politics. By banning the film (The Kerala Story), West Bengal is committing injustice. Recently only, a girl was raped & murdered in Bengal...what are you ( Mamata Banerjee) getting by… pic.twitter.com/D7ctBVXReJ
— ANI (@ANI) May 8, 2023












Click it and Unblock the Notifications