১০ বছর ফেরার থাকার পর কেরলের 'মোস্ট ওয়ান্টেড' মাও নেতা গ্রেফতার

কোয়েম্বাটুর, ৫ মে : দীর্ঘ ১০ বছর ধরে পলাতক থাকার পর তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হল কেরলের শীর্ষ মাও নেতা রূপেশ, তার স্ত্রী ও তিন জন সঙ্গীকে। এই শীর্ষ মাও নেতার নামে কেরলে ২০ টি ফৌজদারি মামলা চলছে। সেই সূত্রেই রূপেশকে খুঁজছিল পুলিশ।

তাঁর গ্রেফতার দক্ষিণ ভারতের চারটি রাজ্যের পুলিশের জন্য বড় সাফল্যের দিন। কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিতালা এই খবরের সত্যতা স্বীকার করে জানান, মাও নেতা রূপেশ, তার স্ত্রী শায়না সহ মোট পাঁচ জনকে গতকাল গভীর রাতে গ্রেফতার করেছে অন্ধ্র পুলিশ।

১০ বছর ফেরার থাকার পর কেরলের 'মোস্ট ওয়ান্টেড' মাও নেতা গ্রেফতার


তবে অন্ধ্র পুলিশের সঙ্গে এই মাও নেতার গ্রেফতারির পিছনে দক্ষিণ ভারতের চার রাজ্য- কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু পুলিশ যৌথভাবে চেষ্টা করেছে। সেজন্য তাদের সাধুবাদ জানিয়েছেন কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী। যৌথ প্রচেষ্টা ছাড়া এই অভিযান সম্ভব হত না বলেও স্বীকার করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, রূপেশ এবং তাঁর স্ত্রী শায়না সহ পাঁচজনকে গতকাল গভীর রাতে কোয়েম্বাটুর থেকে ২৫ কিলোমিটার দূরে কারুমাথামপট্টি থেকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত মাওবাদীদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য কেরলে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+