কেরলে ফের করোনার বাড়বাড়ন্ত, নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে সতর্ক সরকার

কেরলে টানা পঞ্চম দিন হাজারের উপর করোনা সংক্রমণ হল। শনিবার আবারও ১ হাজারেরও বেশি নতুন করোনা সংক্রমিতের সংখ্যা রিপোর্ট করা হয়েছে। এদিন রাজ্যে ১৫৪৪টি নতুন সংক্রমণের খবর মিলেছে।

কেরলে টানা পঞ্চম দিন হাজারের উপর করোনা সংক্রমণ হল। শনিবার আবারও ১ হাজারেরও বেশি নতুন করোনা সংক্রমিতের সংখ্যা রিপোর্ট করা হয়েছে। এদিন রাজ্যে ১৫৪৪টি নতুন সংক্রমণের খবর মিলেছে। এর ফলে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৭৯৭২-এ পৌঁছেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জকে পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকতে অনুরোধ করা হয়েছে।

কেরলে ফের করোনার বাড়বাড়ন্ত, নতুন করে সংক্রমণ বৃদ্ধি

এখানে উল্লেখ্য, ভারতের করোনার দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি হয়েছে কেরলে। তা নিয়েই জরুরি বৈঠক করেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনও নতুন রূপের সংক্রমণ নেই। এটি এখন পর্যন্ত ওমিক্রন ভেরিয়েন্ট। স্বাস্থ্য বিভাগ জিনোমিক এবং স্পাইক প্রোটিন সিকোয়েন্সিং করছে বলে মন্ত্রী জানান।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, কার কোনও চিন্তার কারণ নেই। দৈনিক সংক্রমণ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছেই। তিনি বলেন, সবাইকে মাস্ক পরতে হবে এবং সবাইকে করোনার টিকা নিতে হবে। তিনি সবাইকে করোনা বিধি মেনে চলার এবং করোবনার টিকা নেওয়ার আহ্বান জানান। তাহলই করোনা জব্দ বলে তাঁর অভিমত।

কেরলে করোনা সংক্রান্ত ওই উচ্চ-পর্যায়ের বৈঠকে উল্লেখ করা হয়েছে যে, এরনাকুলাম, তিরুবনন্তপুরম এবং কোট্টায়াম জেলায় সর্বাধিক সংখ্যক করোনার সংক্রমণ রেকর্ড করা হয়েছে এবং জেলা কর্তৃপক্ষকে আরও পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা বাড়িয়ে সংক্রমিতদের চিহ্নিত করাই লক্ষ্য।

স্বাস্থ্য বিভাগ জেলা কর্তৃপক্ষকে নিয়মিত ব্যবধানে দ্বিতীয় ডোজ এবং সতর্কতামূলক ডোজ গ্রহণের জন্য জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার নির্দেশ দিয়েছে। ১৮ বছরের বেশি বয়সীরা সবাই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে এবং একই বয়সের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নেওয়া হয়েছে ৮৮ শতাংশ। এখন পর্যন্ত ২২ শতাংশ লোক সতর্কতামূলক ডোজ নিয়েছে। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা হবে বলে মন্ত্রী এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন।

কেরলে গত ৩১ মে ১১৯৭ জন নতুন করোনা আক্রান্ত হন। এবং পাঁচ জনের মৃত্যু হয়। ১ জুন রাজ্যে ১৩৭০ জন আক্রান্ত হন করোনায়। মৃত্যু হয় ৬ জনের। আর ২ জুন নতুন আক্রান্ত হন ১২৭৮ জন। মৃতের সংখ্যা এক লাফে বেড়ে তিনগুণেরও বেশি। ২০ জনের মৃত্যু হয়েছে। ৩ জুন ১৪৬৫ জন করোনা আক্রান্ত হন এবং ১৩ জনের মৃত্যু হয়। কেরলে এখন পর্যন্ত মোট ৬৫,৬৩,৯১০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মোট মৃত্যু হয়েছে ৬৯,৭৯০ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+