কেরলে করোনায় প্রথম মৃত্যু, দুবাই থেকে ফেরার পরেই হাসপাতালে ভর্তি
করোনা ভাইরাসে কেরলে প্রথম মৃত্যু। এদিন ৬৯ বছর বয়স্ক এক ব্যক্তির মৃত্যু হয়েছে এর্নাকুলামে। প্রসঙ্গত ভারতে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছিল কেরলই।
করোনা ভাইরাসে কেরলে প্রথম মৃত্যু। এদিন ৬৯ বছর বয়স্ক এক ব্যক্তির মৃত্যু হয়েছে এর্নাকুলামে। প্রসঙ্গত ভারতে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছিল কেরলই। যদিও এতদিন পর্যন্ত সেখানে মৃত্যু ঠেকিয়ে রাখা গিয়েছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত কেরলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, ১৭৬ জন।

কেরলেই প্রথম আক্রান্তের হদিশ
ভারতে করোনা ভাইরাসে প্রথম আক্রান্তের হদিশ পাওয়া যায় কেরলেই। ৩০ জানুয়ারি এই হদিশ পাওয়া যায়। তবে প্রথম যাঁর শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল, তিনি সুস্থ হয়ে গিয়েছেন।

কেরলে আক্রান্ত সব থেকে বেশি
এখনও পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৯০০-র কাছে। তবে এঁদের মধ্যে সব বেশি আক্রান্ত রয়েছেন কেরলে। ১৭৬ জন আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ কিংবা আমেরিকা থেকে আগত।

কেরলে প্রথম মৃত্যু করোনা ভাইরাসে
কেরলে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হল শনিবার। ৬৯ বছর বয়স্ক এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে কোটি মেডিক্যাল কলেজে। তিনি এর্নাকুলামের বাসিন্দা। দুবাই থেকে ফেরার পর ২২ মার্চ নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। এর আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।

মৃতের সংখ্যায় সব থেকে ওপরে মহারাষ্ট্র
এখনও পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় সব থেকে ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ৫ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে গুজরাত ও কর্নাটক। এই দুই রাজ্যে ৩ জন করে মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। তাছাড়া মধ্যপ্রদেশ, দিল্লি, পঞ্জাব, বিহার, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, জম্মু কাশ্মীর এবং কেরলে ১ জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications