নকল চাইনিজ 'ডিম' ছেয়ে যাচ্ছে কেরলের বাজারে, তদন্তে সরকার
কোচি, ১৩ অক্টোবর : কেরলের বাজার ছেয়ে যাচ্ছে নকল চাইনিজ ডিমে। রাজ্য়ের নানান অংশে নকল চিনা ডিম বাজার দখল করে ফেলছে। আর সেজন্যই উদ্যোগী হয়ে রাজ্য সরকার সত্য খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা। ['ভারতের অংশ নয় কাশ্মীর', চিনে তৈরি 'গ্লোব' দেদার বিকোচ্ছে কেরলে]
তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি কোনও সরকারি অভিযোগ পাননি। তবে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তার সত্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। কেরলের বাজারে চিনা নকল ডিম প্রবেশ করেছে কিনা সেটা খুঁজে বের করাটাও একটা উদ্দেশ্য। [বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোয় পুরুষের চেয়ে এগিয়ে ভারতের এই রাজ্যের মহিলারা!]

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই বিষয়ে খাদ্য সুরক্ষা কমিশনারকে তদন্ত করতে বলা হয়েছে। তবে কেউ এগিয়ে এসে প্রমাণ সহ সাহায্য করলে সরকার তা স্বাগত জানাবে বলেও জানানো হয়েছে। [দোকানের সামনে ভিড় এড়াতে এবার অনলাইনে মদ বিক্রি হবে ভারতের এই রাজ্যে!]
সূত্রের খবর, তামিলনাড়ু থেকে কেরলে নকল ডিম ঢুকছে। কেরলের তামিলনাড়ু ঘেঁষা সীমান্ত জেলা ইডুক্কিতে এই ধরনের নকল ডিম পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। সেজন্য এই জেলার মেডিক্যাল অফিসার রেখাকেও জানিয়ে দেওয়া হয়েছে। [ভারতে প্রথম : কোচিতে চালু 'ওয়াটার মেট্রো' পরিষেবা]
সাধারণ ডিমের মতো নকল ডিমের বাইরের খোলা সাদা নয়, হালকা বাদামি রঙের। এতে মাছি আকৃষ্ট হয় না, খাবার আগে হোক বা কাঁচা, এই ডিম নষ্ট হয় না বলে জানা গিয়েছে। এখন কীভাবে এর সন্ধান পায় কেরল সরকার সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications