‌করোনা ভাইরাস সচেতনতায় কেরল পুলিশের দ্বিতীয় ভিডিও ভাইরাল

‌করোনা ভাইরাস সচেতনতায় কেরল পুলিশের দ্বিতীয় ভিডিও ভাইরাল

আবারও করোনা সতর্কতায় পদক্ষেপ নিল কেরল পুলিশ। করোনা ভাইরাস মহামারির চেইন ভাঙতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বার্তা এবার কেরল পুলিশের। টুইটারে ভিডিও শেয়ারের মাধ্যমে দেখানো হয়েছে যে কিছু সাধারণ পদক্ষেপই সকলকে এই দৈত্যকার করোনার সংক্রমণ থেকে মুক্তি দেবে।

করোনা ভাইরাস সতর্কতায় ভিডিও

ভিডিওটি শুরু হচ্ছে, এক ব্যক্তি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়, গাছের ওপর পাথর ছুঁড়ছেন, তখনই তিনি দেখেন করোনা ভাইরাস। ভয়ে ওই ব্যক্তি দৌড়োতে শুরু করেন ও করোনা ভাইরাসও তাঁর পেছনে শয়তানের হাসি হাসতে হাসতে ছুটতে থাকে। কিছুটা দৌড়ানোর পর ওই ব্যক্তি থেমে যান এবং আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়ান। তাঁর দু'‌পাশে থাকা পুলিশ ও চিকিৎসক ওই ব্যক্তির হাতে স্যানিটাইজার ও মাস্ক দেয়। এরপরই করোনা দানব গায়েব হয়ে যায়।

সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য এই ভিডিও

সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য এই ভিডিও

ভিডিও পোস্ট করার পর ক্যাপশনে দেওয়া হয়েছে, ‘‌আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি।'‌ এই ভিডিওটি উৎসর্গ করা হয়েছে স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও অন্য ক্ষেত্রের মানুষদের যাঁরা অনবরত এই মহামারির বিরুদ্ধে লড়াই করে চলেছেন। এই ভিডিওর আগে কেরল পুলিশের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে এই ভাইরাসকে আটকাতে বারে বারে সাবান দিয়ে হাত ধোওয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা পুলিশরা নাচের মাধ্যমে দেখায়। আর কিছু নির্দেশও দেওয়া হয়েছে নাচের সঙ্গে। এই মুহূর্তে এই ভিডিওটিতে ফেসবুকে হাজার হাজার লাইক, শেয়ার এবং কমেন্ট পড়ছে।

এ রাজ্যেই প্রথম কোভিড–১৯ দেখা দেয়

এ রাজ্যেই প্রথম কোভিড–১৯ দেখা দেয়

কেরলেই প্রথম কোরনা ভাইরাসের রোগীর খোঁজ মেলে। এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪০। যদিও কেরল সরকার পুলিশের সহযোগিতায় এই কোভিড-১৯ মহামারি রোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেছেন যে কাসারাগড জেলার সব সরকারি দপ্তর ২১ মার্চ থেকে বন্ধ থাকবে, ধর্মীয় স্থান ও ক্লাবগুলিও বন্ধ করে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+