আইএসআইএস যোগ : আফগানিস্তানে ড্রোন হামলায় মৃত কেরলের যুবক

আফগানিস্তানে ড্রোন হামলায় মৃত্যু হল কেরলার এক নিখোঁজ যুবকের। অভিযোগ গতবছর ওই যুবক বাড়ি থেকে পালিয়ে আইএসআইএস জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়।

তিরুবন্তপুরম, ২৭ ফেব্রুয়ারি : আফগানিস্তানে ড্রোন হামলায় মৃত্যু হল কেরলার এক নিখোঁজ যুবকের। অভিযোগ গতবছর ওই যুবক বাড়ি থেকে পালিয়ে আইএসআইএস জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়। সূত্রের খবর, মৃত যুবকের নাম হাফিসউদ্দিন টিকে।

যদিও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি মৃতের পরিবারকে। তবে মৃত যুবকের পরিবার একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পায়। যাতে লেখা থাকে ,ওই যুবক আফগানিস্তানের এক ড্রোন হামলায় মারা গিয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি পরিবারের কাছে এই খবর আসে বলে জানা যায়।

আইএসআইএস যোগ : আফগানিস্তানে ড্রোন হামলায় মৃত কেরলের যুবক

এদিকে হাফিজউদ্দিনের মৃত্যুর খবর পেয়েই পরিবারের তরফে কেরল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। যদিও ঘটনার সত্যতা নিয়ে এখনও মুখ খোলেনি কেন্দ্রীয় সরকার। পুলিশের তরফেও এবিষয়ে কিছু জানানো হয়নি।

গতবছর কেরল থেকে হঠাৎই প্রায় ১৭ জন যুবক নিখোঁজ হয়ে যায়। এদের মধ্যে অনেকের বাড়িই কেরলের কাসরগড়ে। বাকি কয়েকজনের বাড়ি পলক্কড়ে। নিখোঁজ হওয়ার পরই তাদের পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পরে এবিষয়ে এনআইএ-এর তদন্তে জানা যায়, তারা আইএস জঙ্গি গোষ্ঠীতে নাম লেখাতেই আফগানিস্তান যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+