শেষকৃত্যের ১৫ দিন পর বাড়ি ফিরলেন 'মৃত' ব্যক্তি, হইচই দক্ষিণের রাজ্যে

বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন কেরলের এক ব্যক্তি। তাঁর সদৃশ একটি দেহ পরিবারের লোকেরা সনাক্ত করে শেষকৃত্য সম্পন্ন করে। সেই ঘটনার ১৫ দিন পরে ফিরে এসে সকলকে চমকে দিয়েছেন তিনি।

বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন কেরলের এক ব্যক্তি। তাঁর সদৃশ একটি দেহ পরিবারের লোকেরা সনাক্ত করে শেষকৃত্য সম্পন্ন করে। সেই ঘটনার ১৫ দিন পরে ফিরে এসে সকলকে চমকে দিয়েছেন তিনি। মৃত ব্যক্তি জীবন্ত ফিরে আসায় হইচই পড়ে গিয়েছে কেরলে।

শেষকৃত্যের ১৫ দিন পর ফিরলেন মৃত ব্যক্তি, হইচই কেরলে

কেরলের ওয়েনাড়ের বাসিন্দা বছর ৪৮-এর সাজি মজুরের কাজ করেন। মাঝে মাঝেই বাড়ি থেকে কাজের নামে বেপাত্তা হয়ে যেতেন তিনি। বেশ কিছুদিন পরে ফিরে আসতেন।

এবারও সেরকমই হয়েছিল। সেপ্টেম্বরের ৩ তারিখ সাজি বাড়ি ছেড়ে যায়। এরপরে কেরল-কর্ণাটকের সীমান্তে একটি পচা-গলা দেহ উদ্ধার হয়। শরীরের চিহ্ন দেখে পরিবারের লোকেরা সাজি ভেবে দেহ চিহ্নিত করেন। ১৬ অক্টোবর শেষকৃত্য সম্পন্ন হয়। এরপরই ৩১ অক্টোবর সাজি ফেরত আসেন।

পুলিশকে সাজি জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছাড়েন তিনি। কাজ করতে চলে যান। তার কাছে মোবাইল না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। যার ফলে পরিবারের লোকেরা ভেবে নেন তিনি মারা গিয়েছেন।

এখন পুলিশ যে দেহ কবর দেওয়া হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে। কার দেহ কবর দেওয়া হয়েছে তা জানার চেষ্টা হচ্ছে। পুলিশের কাছে আগের ছবি রয়েছে। তাই নানা পুলিশ স্টেশনে পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+