ভবঘুরেকে পিটিয়ে খুনের পর নব্বই বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ কেরলে
কেরলের কোঝিকোড়ে নব্বই বছর বয়সী শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে।
কেরলের কোঝিকোড়ে নব্বই বছর বয়সী শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির বয়স ৫০ বছর বলে পুলিশ জানিয়েছে। বৃদ্ধা যৌন নিগ্রহের সময় বেশ আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিগৃহীত বৃদ্ধার মেয়েকে বিয়ে করার পরে সেই বাড়িতেই থাকত। মেপ্পায়ুর পুলিশের বক্তব্য, শুক্রবার দুপুরে বৃদ্ধাকে আক্রমণ করে অভিযুক্ত। সেইসময়ে তার স্ত্রী প্রতিবেশীর বাড়ি গিয়েছিলেন।
অভিযুক্ত মদ্যপ অবস্থায় এই অপরাধ ঘটিয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযোগ পেলেই তাকে গ্রেফতার করা হয়। পাশের বাড়ির লোকজন আর্তনাদ শুনতে পেয়ে বৃদ্ধাকে নিয়ে কোঝিকোড় মেডিক্যাল হাসপাতালে নিয়ে ছোটেন। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণের পাশাপাশি তপশিলি উপজাতিদের বিরুদ্ধে অত্যাচর সংক্রান্ত আইনেও অভিযোগ আনা হয়েছে।












Click it and Unblock the Notifications