সপ্তাহান্তের লকডাউন ঘোষিত কেরলে, অ্যান্টিবডি ঘিরে উদ্বেগের মাঝেই কেন্দ্র নিচ্ছে তৎপরতা

করোনার তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝে ফের একবার উদ্বেগ বাড়াচ্ছে কেরল। কেরলের পরিস্থিতি ক্রমেই যে ভয়াবহ হয়ে উঠছে তার বার্তা আগেই দিয়েছে কেন্দ্রের আইএসিএমআরএর সমীক্ষা। সেই পরিস্থিতিতে এবার অ্যান্টিবডি নিয়ে উদ্বেগের মাঝে কেরলে সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউন ঘোষিত হয়েছে।

অ্যান্টিবডি নিয়ে উদ্বেগ

অ্যান্টিবডি নিয়ে উদ্বেগ

করোনার জেরে শীর্ষে রয়েছে কেরলের আক্রান্তের সংখ্যা। দেশের ছয় রাজ্যে যেখানে করোনা বাড়বাড়ন্ত , সেখানের মধ্যে কেরল সবচেয়ে এগিয়ে। আইসিএমআর এর সিরো সার্ভে জানাচ্ছে যে কেরলে সবচেয়ে কম অ্যান্টিবডি। সেখানে ৪৪.৪ শতাংশ অ্যান্টিবডির সন্ধান মিলেছে। সেই জায়গা থেকে কেরল উদ্বেগ বাড়িয়েছে।

সপ্তাহান্তের লকডাউন ঘোষিত

সপ্তাহান্তের লকডাউন ঘোষিত

এদিকে পরিস্থিতি ক্রমাগত গুরুগম্ভীর হতে শুরু করায় কেরলে সপ্তাহান্তের লকডাউন ঘোষিত হয়ে গিয়েছে। ৩১ জুলাই ও ১ অগাস্ট সেখানে সমস্ত দোকানপাট বন্ধ থেকে সম্পূর্ণ লকডাউন পালিত হবে। করোনার বাড়বাড়ন্তের মাঝে সেখানে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন।

কেরলেই কি তৃতীয় স্রোতের এপিসেন্টার?

কেরলেই কি তৃতীয় স্রোতের এপিসেন্টার?

কেরল ইতিনমধ্যেই দেশের ৫১ শতাংশ করোনা কেসের পরিসংখ্যান নিয়ে বিধ্বস্ত। সেখানে করোনার মধ্যেই জিকার প্রকোপ প্রবলভাবে বাড়তে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে সেরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে পিজিটিভিটি রেট দেখে তবেই সেখানের নিট-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা সহ একাধিক বিষয়ে বন্দোবস্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জায়গা থেকেই আশঙ্কার জেরে প্রশ্ন উঠছে যে কেরলেই কি তৃতীয় স্রোতের এপিসেন্টার?

উদ্যোগ কেন্দ্রের

উদ্যোগ কেন্দ্রের

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডিয়া জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার কেরলের পরিস্থিতি পর্যালোচনা করতে ৬ সদস্যের একটি টিম সেখানে পাঠাচ্ছে। এনসিডিসির ডিরেক্টর সেই দলের নেতৃত্ব দেবেন। কেরলে করোনার বাড়বাড়ন্তের জেরেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+