Kerala Landslide: 'ভগবানের আপন দেশে' ধ্বংসের ছবি! স্বজন হারানোর কান্না, মৃত বেড়ে ৮৪
Wayanad landslide: 'ভগবানের আপন দেশে' স্বজন হারানোর কান্না! কেউ খোঁজ করেছেন নিজের কাছের মানুষকে। ভয়ঙ্কর ধসে ধ্বংসপুরীতে পরিণত হয়েছে কেরলের ওয়েনাড়। একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
এখনও পর্যন্ত যা খবর, ধসে (Wayanad landslide) চাপা পড়ে ৮৪ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ১১৬ জনেরও বেশি মানুষ।

তাঁদের সে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ভয়ঙ্কর ধসের নীচে এখনও বহু মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা। আর তাই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় (Wayanad landslide) উদ্ধারকাজ চালানো হচ্ছে। খোঁজ চলছে প্রাণের। তবে সময় গড়াচ্ছে ততই পরিস্থিতি জটিল হয়ে ইঠছে।
জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর সহ ময়দানে নামানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীকেও। রয়েছে কেরলের উদ্ধারকারী দলও।
ঘটনা (Wayanad landslide) প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ভয়ঙ্কর এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছে। সব ধরনের সাহায্যের কথা বলা হয়েছে। উদ্ধার এবং তল্লাশিতে এনডিআরএফের দুটি দল, সেনাবাহিনীর একাধিক টিম এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। শুধু তাই নয়, গোটা পরিস্থিতির উপর পিএমও'র দফতর এবং স্বরাষ্ট্রমন্ত্রক নজর রাখছে বলেও জানা গিয়েছে।
ঘটনাকে (Wayanad landslide) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। একের পর এক মৃত্যু। শোকস্তব্ধ সে রাজ্যের মানুষ। এই অবস্থায় কেরল সরকার রাজ্যজুড়ে আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছে। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার শোক পালন করা হবে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছেন। এমনকি সে রাজ্যের মুখ্যমন্ত্রীও সমস্ত কাজ বাতিল করেছেন। নজর রাখছেন গোটা পরি=স্থিতির উপর।
সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে ভারতীয় সেনাবাহিনী কীভাবে উদ্ধারকাজ চালাচ্ছে তা ধরা পড়েছে। রইল সেই ভিডিও-
#WATCH | Wayanad landslide: Indian Army column reached the landslide site at Chooralmala by 1200 hours. Using ropes, soldiers are being ferried across the river which is in spate to assist and carry out rescue efforts in Ward No 10 of Chooralmala: Indian Army officials
— ANI (@ANI) July 30, 2024
(Source:… pic.twitter.com/lOCJjLVYoC
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications