'অপরাধের খবর করতে গিয়েছিলাম, এখনও বিচার পাইনি', ২ বছর পর জেল থেকে বেরিয়ে বললেন কেরলের সাংবাদিক
উত্তর প্রদেশের হাথরাসে ধর্ষণের খবর করতে গিয়ে গ্রেফতার হয়েছিল সিদ্দিকি কাপ্পান।
অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর জামিন পেলেন কেরলের সাংবাদিক কাপ্পান। ২ বছর পর জামিনে মুক্ত হলেন তিনি। উত্তর প্রদেশের হাথরাসে ধর্ষণের খবর করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে জঙ্গিযোগের অভিযোগ করেছিল উত্তর প্রদেশ পুলিশ। ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্টের সঙ্গে সিদ্দিকি কাপ্পানের যোগ রয়েছে বলে দাবি করেছিল উত্তর প্রদেশ পুলিশ। তারপর থেকে তিনি উত্তর প্রদেশের জেলে বন্দি ছিলেন। ২ বছর পর মুক্তি পেয়েছেন কাপ্পান।

জেল থেকে বেরিয়ে কাপ্পান জানিয়েছেন, তিনি হাথরাসে অন্যায়ের খবর করতে গিয়েছিলেন। হাথরাস যাওয়ার পথেই উত্তর প্রদেশ পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে জঙ্গি যোগ এবং হাথরাসে অশান্তির উস্কানির দিতে গিয়েছিলেন। হাথরাসে সেসময় দলিত মহিলাকে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটেছিল। সেই অপরাধের খবর করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি। তাঁকে গ্রেফতার করে লখনউয়ের জেলে গ্রেফতার করে রাখা হযএছিল তাঁকে। তারপর থেকে আর তাঁকে জামিন দেওয়া হয়নি। গত ২ বছর ধরে তিনি জেলে রয়েছেন তিনি। অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন কাপ্পান।
জেল থেকে বেরিয়েই তিনি জানান আমি ভয় পাননি। তবে এখনই বিচার হয়নি। তবে জেল থেকে ছাড়া পেয়ে তিনি এখন খুশি বলে জানিয়েছেন। এখনও লড়াইয়ের অনেকটা পথ বাকি। এলাকাবাদ কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। কাপ্পানের বিরুদ্ধে পুলিশ ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে। বুধবারই তাঁকে জামিন দিয়েছিল আদালত। কিন্তু বৃহস্পতিবার তাঁকে জেল থেকে ছাড়া হয়। কাপ্পানের বিরুদ্ধে আবার ইডিও আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছে।












Click it and Unblock the Notifications