দক্ষিণ ভারতে বড় হামলার ছক আইএসআইএসের
কেরল থেকে তিনজন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
দক্ষিণের রাজ্য কেরল থেকে তিনজন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে দক্ষিণ ভারতের দর্শনীয় স্থল, জনপ্রিয় জায়গাগুলিতে এবং বিখ্যাত ব্যক্তিত্বদের উপরে হামলার ছক কষছে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস।

জানা গিয়েছে, দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় হামলার ছক কষছিল এই যুবকেরা। সেজন্য বিস্ফোরক জোগাড় করার প্রক্রিয়া চলছিল। তা দিয়ে দক্ষিণ ভারতে নাশকতার ছক কষা চলছিল।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রশিদ, রাজ্জাক ও মিথিলাজ। এরা তুরস্কে ছিল। সেখান থেকে সিরিয়ায় ঢোকার ছক কষেছিল। এদের ধরে তুরস্ক সরকার ভারতে পাঠিয়ে দিয়েছে।
এরা সকলেই কান্নুরের চাক্কারাক্কালের বাসিন্দা। ভালাপট্টম পুলিশ অভিযুক্তদের ধরে হেফাজতে নিয়ে জেরা করছে। কান্নুরের ডেপুটি সুপারিনটেনডেন্ট পিপি সদানন্দন জানিয়েছেন, ধৃতরা চারমাস ইস্তানবুল ছিল। এই দলটি ধরা পড়লেও কেরলে অন্য গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications