দেশের প্রথম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল, কীভাবে এই সাফল্য? অন্য রাজ্যগুলির করণীয় কী? জানুন

কেরলে পিরাভি বা রাজ্য গঠনের দিনে পেল এক শিরোপা। ভারতের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র্য পুরোপুরি নির্মূল করতে সক্ষম হয়েছে কেরল, শনিবার বিধানসভায় এই ঐতিহাসিক ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

মুখ্যমন্ত্রীর ভাষায়, "কেরল পিরাভির এই দিনটি ইতিহাসে জায়গা করে নিল। আমরা আজ ঘোষণা করছি, কেরল এখন চরম দারিদ্র্যমুক্ত প্রথম ভারতীয় রাজ্য। নতুন কেরল গঠনের পথে এ এক গুরুত্বপূর্ণ মাইলফলক।"

২০২১ সালে নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল "চরম দারিদ্র্য দূর করাই হবে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।" আর সেই লক্ষ্য পূরণে গত চার বছরে ধাপে ধাপে কাজ করেছে রাজ্য সরকার।

কেরল আগেই দেশের প্রথম ১০০ শতাংশ সাক্ষরতা প্রাপ্ত রাজ্য ছিল, প্রথম ডিজিটাল সাক্ষরতা প্রাপ্ত রাজ্য ও সম্পূর্ণ বিদ্যুতায়িত রাজ্যের স্বীকৃতি পেয়েছিল। এবার দারিদ্র্য দূরীকরণে যুক্ত হলো নতুন পালক।

১০০০ কোটিরও বেশি বিনিয়োগে ২০,৬৪৮ দরিদ্র পরিবারকে নিশ্চিত খাবার সরবরাহের পাশাপাশি ৮৫,৭২১ জনকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেওয়া সহ ৫,৪০০ এরও বেশি নতুন বাড়ি তৈরি ও নির্মাণাধীন চলছে। ৫,৫২২টি বাড়ির মেরামতি এমনকি ২,৭১৩ ভূমিহীন পরিবারকে জমি বরাদ্দ করেছে সরকার। ২১,২৬৩ জনকে প্রথমবারের মতো রেশন কার্ড, আধার, পেনশনসহ প্রয়োজনীয় নথি প্রদান করা হয়েছে। এছাড়াও ৪,৩৯৪ পরিবারকে জীবিকা প্রকল্পের সহায়তা করা হয়েছে সরকারের তরফে।

সরকার জানায়, 'একই নীতি সবাইকে' এই ধারণার বদলে প্রতিটি পরিবারের বিশেষ প্রয়োজন চিহ্নিত করেই তৈরি হয়েছিল ৬৪,০০৬টি ক্ষুদ্র পর্যায়ের পৃথক পরিকল্পনা।

আর এদিকে ঘোষণার দিনই বিরোধীপক্ষ দাবি করে, এই ঘোষণা 'ভিত্তিহীন' ও 'বিধানসভার নিয়ম লঙ্ঘন'। এই অভিযোগ তুলে তারা ওয়াকআউট করে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা যা বলি, তা করি। যা করেছি, সেটিই আজ প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।"

উন্নয়ন আর মানবিকতার সমন্বয়ে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে পেরেছে কেরল। প্রশাসনিক পরিকল্পনা, স্থানীয় সংস্থার সক্রিয়তা ও রাজনৈতিক বিভাজন ভেদকারী সমন্বয়ের এই উদাহরণ দেশে দৃষ্টান্ত হয়ে রইল।

তবে কেরলের এই সাফল্য হয়তো অন্য রাজ্যগুলিকে নতুন পথ দেখাবে। দারিদ্র্য মোকাবিলায় পরিকল্পনা যখন মানবিকতার স্পর্শে বাস্তবে নেমে আসে, তখনই প্রকৃত পরিবর্তন সম্ভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+