প্রতি দশ লক্ষে প্রত্যেক সপ্তাহে দেশের মধ্যে সর্বোচ্চ কোভিড মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে কেরল

দেশের মধ্যে সর্বোচ্চ কোভিড মৃত্যু কেরলে

দেশে করোনা ভাইরাস সংক্রমণ হ্রাস পেলেও উদ্বেগ বাড়িয়ে চলেছে কিছু রাজ্য, যার মধ্যে কেরল অন্যতম। দেশের মধ্যে এই রাজ্যেই প্রত্যেক সপ্তাহে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় সর্বোচ্চ মৃত্যুর খবর রিপোর্ট হচ্ছে। ২৫ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এ রাজ্যে প্রতি সপ্তাহে ১০ লক্ষ জনসংখ্যায় ২৪ জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেরলের পরই এই ধারা অনুসরণ করে ১২ জনের মৃত্যু নিয়ে মহারাষ্ট্র দ্বিতীয় ও ৯ জনের মৃত্যু নিয়ে ওড়িশা তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে প্রত্যেক সপ্তাহে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় ভারতে মৃত্যুর সংখ্যা মাত্র ২ জন।

কেরলে মৃত্যুর হার

কেরলে মৃত্যুর হার

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ পদ্মনাভ সেনয়, যিনি দেশের করোনার চিত্র সপ্তাহের ভিত্তিতে বিশ্লেষণ করেছেন, তিনি বলেন, '‌কেরলের মৃত্যুর হার (‌সিএফআর)‌ ১৫ মে ছিল ০.‌৩ শতাংশ এবং তা ৩১ জুলাইয়ের মধ্যে বৃদ্ধি পেয়ে ০.‌৪৯ শতাংশে পৌঁছেছে। কিন্তু কেরলে অনবরত দেশের মধ্যে সর্বনিম্ন সিএফআর রয়েছে।'‌ এখানে উল্লেখ্য, দক্ষিণের এই রাজ্যে সাতদিনের দৈনিক গড় করোনা কেসের হার দাঁড়িয়ে রয়েছে ০.‌৬১ শতাংশে, যেখানে ভারত দাঁড়িয়ে রয়েছে ০.‌১৩ শতাংশে। রাজ্যে আর-নট (‌রিপ্রোডাকশন হার)‌ হার ১.‌২৮ শতাংশে রয়েছে। তবে দেশের মধ্যে দৈনিক সক্রিয় করোনা কেস ও মৃত্যুতে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কেরল।

কেরলে সর্বোচ্চ মৃত্যু

কেরলে সর্বোচ্চ মৃত্যু

প্রসঙ্গত, এ সপ্তাহের সোমবারে দেশের মধ্যে সর্বোচ্চ ২৮ শতাংশের (‌১১৮ জন)‌ মৃত্যু হয়েছে কেরলে। গোটা দেশে মৃত্যু যেখানে ছিল ৪২০। যদিও মঙ্গলবার ফের কেরলকে (‌১৪৮ মৃত্যু)‌ টেক্কা দিয়ে ১৭৭ জনের মৃত্যু নিয়ে এগিয়ে যায় মহারাষ্ট্র।

মৃত্যুর হার ঊর্ধ্বমুখী

মৃত্যুর হার ঊর্ধ্বমুখী

স্বাস্থ্য সংক্রান্ত অর্থনীতিবিদ রিজো এম জন বলেন, '‌কেরলে কোভিড-১৯ মৃত্যুর হার ক্রমশঃ ঊর্ধ্বগামী এবং তা বেশ উদ্বেগের। প্রথম ওয়েভের চেয়ে দ্বিতীয় ওয়েভে মৃত্যুর হার অনেকটাই বৃহৎ।'‌ বেশ কিছুদিন যাবৎ কেরল দৈনিকভাবে দেশের নতুন করোনা কেসের ৫০ শতাংশ বহন করে চলেছে। দেশজুড়ে গড় মৃত্যুর হার ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে রয়েছে। কেরলে কোভিড-১৯-এর প্রবণতা বিশ্লেষণকারী ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অরুণ এন এম বলেন, 'যখন করোনা কেস বৃদ্ধি পাচ্ছে তখন মৃত্যু অনিবার্য। তবে কেরল অক্সিজেনের অভাব, ভেন্টিলেটর, টিকাকরণ ইত্যাদি যদি বৃহৎভাবে বৃদ্ধি করতে সক্ষম হয় তবে মৃত্যু নিয়ন্ত্রণ করা যেতে পারে।'‌

উদ্বেগ বাড়াচ্ছে কেরল

উদ্বেগ বাড়াচ্ছে কেরল

গত সপ্তাহে টানা ৪দিন ২০ হাজারের বেশি করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে কেরলে। দেশের মধ্যে অর্ধেক করোনা রোগী এ রাজ্যের। করোনার প্রথম ওয়েভের সময় কেরল গোটা বিশ্বের কাছে মডেল হয়ে উঠেছিল আর এখন সেই রাজ্যই এই মারণ ভাইরাসের সঙ্গে যুঝতে পারছে না। রাজ্য সরকার টিকাকরণের ওপরও জোর দিয়েছে। এ রাজ্যে ২৩ শতাংশের দু'‌টি ডোজ নেওয়াই সম্পন্ন হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আশঙ্কা কমছে না। দক্ষিণ ভারতের এই রাজ্যে ইতিমধ্যেই ১৭ হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে। তার ওপর দৈনিক করোনা কেস বৃদ্ধি সবকিছু নিয়ে পিনারাই বিজয়নের রাজ্য কেন্দ্রের কাছে নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+