সুস্বাস্থ্যের তালিকায় তলানিতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, শীর্ষে কেরল

মোদীর নীতি আয়োগই দিয়েছে এই রিপোর্ট। তাতে কিনা সুস্বাস্থ্যের পরীক্ষায় ডাঁহা ফেল যোগীর উত্তর প্রদেশ আর জেডিইউ—বিজেপি জোট সরকার শাসিত বিহার।

মোদীর নীতি আয়োগই দিয়েছে এই রিপোর্ট। তাতে কিনা সুস্বাস্থ্যের পরীক্ষায় ডাঁহা ফেল যোগীর উত্তর প্রদেশ আর জেডিইউ-বিজেপি জোট সরকার শাসিত বিহার। এই উত্তর প্রদেশই এবার মোদীকে চার লাখ ভোটে জিতিয়েছে। ঢালাও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। তারপরেও এই দশা।

সুস্বাস্থ্যের তালিকায় তলানিতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, শীর্ষে কেরল

আর বিহার,তা গত এক মাসে যেখানে শিশু মৃত্যুর হার দেড়শো ছুঁইছঁুই তাতে তালিকার শেষে থাকাটা খুব একটা অসম্ভব কথা নয়। গত একমাসেই বিহার সরকার বুঝে উঠতে পারেনি কেন এই হারে শিশু মৃত্যু ঘটছে রাজ্যে। সে রাজ্যের সুস্বাস্থ্য নিয়ে যে প্রশ্ন থাকবেই তাতে কোনও সন্দেহ নেই।

অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখে ঝাঁমা ঘষে তালিকায় একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছে বাম শাসিত রাজ্য কেরল। লোকসভা ভোটে একমাত্র কেরলেই দাঁত ফোটাতে পারেনি বিজেপি। মোদী আবার সেকথা ত্রিশূরে গিয়ে বলেওছিলেন আক্ষেপ করে। একমাত্র কেরলই এবার গান্ধী পরিবারের মুখ রক্ষা করেছে। ওয়ানাড়ের ভোটেই জয়ী হয়ে এবারের সাংসদ পদ টিকিয়ে রাখতে পেরেছেন রাহুল গান্ধী।

নীতি আয়োগের সুস্বাস্থ্যের অধিকারি রাজ্যগুলির মধ্যে কেরলের পরেই রয়েছে অন্ধ্র প্রদেশ, তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। চতুর্থস্থানে রয়েছে মোদীর গুজরাট। আর একাদশ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রথম দশের মধ্যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে মাত্র তিনটে মহারাষ্ট্র, গুজরাট এবং হিমাচল প্রদেশ।
এদিকে তালিকায় বলা হয়েছে পিছিয়ে থাকলেও উল্লেখযোগ্য ভাবে অগ্রহতি করেছে হরিয়ানা, অসম এবং ঝাড়খন্ড। এমনকী ছত্তিশগড়ও অনেকটাই উন্নতি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+