করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, শীর্ষে কেরল, পরীক্ষার ওপর জোর দেওয়ার পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের

ফের করোনা ভাইরাস নিয়ে জেরবার হয়ে উঠছেন দেশবাসী। কেরলে করোনা সংক্রমণের গ্রাফ দেখলে রীতিমত ভয় পাচ্ছেন সকলে। কারণ সেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা দিনদিন বাড়ছে। কেন্দ্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সাপ্তাহিক কোভিড পজেটিভির হার অনেকটাই বেড়েছে। ১.৪৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪.৫১ শতাংশ। কেরল ছাড়াও সক্রিয় কেসের সংখ্যা বেড়েছে গুজরাত ও কর্ণাটকে।

রাজধানীতে বাড়ছে করোনা গ্রাফ

রাজধানীতে বাড়ছে করোনা গ্রাফ

গুজরাতে পজেটিভির হার ০.০৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২.১৭ শতাংশ। কর্ণাটকেও একই অবস্থা, ১.৬৫ থেকে বেড়ে হয়েছে ৩.০৫ শতাংশ। গ্রাফ বাড়ছে রাজধানী দিল্লির। যেখানে পজেটিভির হার ছিল ০.৫৩ শতাংশ থেকে বেড়ে ৪.২৫ শতাংশ।

 কী জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব

কী জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ করোনা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছিলেন। তিনি জানিয়েছেন, আরটিপিসিআর পরীক্ষার সংখ্যা বাড়াতে বলছেন। সেই সঙ্গে জিনোম সিকোয়েন্সিংয়ের উপর আরও নজর দিতে বলছেন। তিনি আরও জানান, যারা এখনও করোনার টিকা নেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিন।

এদিন করোনার উচ্চ পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন ভি কে পল, চিকিৎসক রাজীব বাহল, স্বাস্থ্য গবেষণা বিভাগের সচিব ও আইসিএমআরের মহাপরিচালক ও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা।

রিপোর্ট অনুযায়ী কী জানা গেল

রিপোর্ট অনুযায়ী কী জানা গেল

বিশ্বব্যাপী করোনা গ্রাফ দিনদিন বেড়েই চলেছে। ভারতে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে কোভিড গ্রাফ। ৩ মার্চ করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক ছিল ৩১৩ জন করে তা বেড়ে ২৩ মার্চ হয়েছে ৯৬৬ জন। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ১.০৮ শতাংশ। ২৪ মার্চ কোভিড আক্রান্তের সংখ্যা আরও বেড়ে গেছে। ৪.৫৮ শতাংশ।

 মক ড্রিলের পরামর্শ দিচ্ছেন রাজেশ ভূষণ

মক ড্রিলের পরামর্শ দিচ্ছেন রাজেশ ভূষণ

অক্সিজেন সিলিন্ডার-সহ করোনার সমস্ত প্রয়োজনীয় জিনিস হাসপাতালে মজুত করে করে রাখার পরামর্শ দিচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। ১০ ও ১১ এপ্রিল মক ড্রিল করার পরামর্শও দিচ্ছেনও তিনি। তিনি আরও জানিয়েছেন, করোনা ভাইরাস পরীক্ষার ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে।

কী জানালেন ভি কে পল

কী জানালেন ভি কে পল

হাসপাতালের শয্যা, টিকাকরণ, কোভিড ইন্ডিয়া পোর্টালে রোজ আপডেট দেওয়া , এগুলির প্রতি বিশেষ নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। এই বৈঠকে ভি কে পল করোনার ভ্যাকসিনের প্রতি আরও নজরদারি বাড়াতে বলছেন। চিকিৎসক রাজীব বাহল জানিয়েছেন আরটিপিসিআর পরীক্ষা আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন এবং সেই সঙ্গে আরও সতর্কতা বাড়ানোর কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+