পাত্রীকে বিয়ের মণ্ডপে বসিয়ে ফুটবল খেলতে গেলেন পাত্র, হইচই কেরলে

কেরলে যে কাণ্ড হল তা মনে হয় সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।

ফুটবলের নেশায় অনেকেই অনেক কিছু করেছেন। কেউ পরীক্ষায় বসেননি, কেউ পরিবারকে উৎসর্গ করেছেন, কেউ আরও অন্য কিছু করেছেন। তবে ভগবানের আপন দেশ কেরলে যে কাণ্ড হল তা মনে হয় সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। এর কোনও তুলনাই হতে পারে না।

পাত্রীকে বিয়ের মণ্ডপে বসিয়ে ফুটবল খেলতে গেলেন পাত্র, হইচই কেরলে

রিদভান নামে এক যুবক তিনি ফুটবল খেলেন। মাল্লাপুরম সেভেনস লিগের খেলোয়াড় তিনি। বিয়ের রাতে কঠিন সিদ্ধান্ত নেন তিনি। বিয়ে বা সেইসময়ে চলা ফুটবল ম্যাচকে বেছে নিতে হত তাঁকে। ফিফা মঞ্জেরি দলে তাঁর প্রয়োজন ছিল ডিফেন্সে।

সেই প্রয়োজন বুঝে স্ত্রীকে বিয়ের মণ্ডপে বসিয়ে রিদভান বলেন, পাঁচ মিনিট বোসো। এই বলেই তিনি মাঠে খেলতে নেমে পড়েন।

সেই ম্যাচ রিদভানের দল জেতে এবং তিনি দারুণ খেলেন। এরপরে বাড়ি ফিরে এসে বিয়ের আসরে ফিরতে গেলে ততক্ষণে পরিস্থিতি বিগড়ে গিয়েছে। পাত্রীপক্ষ এই ঘটনায় বেশ বিব্রত ও বিরক্ত হয়। পাত্রী প্রশ্ন তোলেন কীভাবে স্ত্রী ও ফুটবল ম্যাচের মধ্যে ফুটবল বেছে নিলেন হবু স্বামী।

পরে অবশ্য রিদভান পরিস্থিতি সামাল দিয়েছেন বলে খবর। তবে কেরলের মানুষ এতটাই ফুটবল পাগল যে এই ঘটনা যে ভবিষ্যতে আর কারও সঙ্গে ঘটবে না, তা হলপ করে কেউই বলতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+