উদ্বেগের মাঝেও মানবিক কেরল, করোনা মৃতদেহগুলি নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হবে বাড়িতে
রোনা মৃতদেহগুলি নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হবে বাড়িতে
দেশের কয়েকটি রাজ্যে এখনও করোনা মহামারি পরিস্থিতি বেশ গুরুতর। যার মধ্যে কেরল অন্যতম। তবে এই রাজ্যের সরকার মঙ্গলবার থেকে কোভিড রোগীদের মৃতদেহগুলিকে শেষকৃত্যের জন্য তাঁদের পরিবারের হাতে তুলে দিচ্ছে। যদিও এখনও পর্যন্ত মহামারির নিয়ম অনুযায়ী কোভিড দেহগুলিকে বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

কেরলের অবস্থা করুণ
দেশের অন্যান্য অংশে যেখানে করোনার দ্বিতীয় ওয়েভের প্রকোপ কমতে দেখা দিয়েছে, সেখানে কেরলে প্রতিদিন পাঁচ অঙ্কের করোনা কেস যুক্ত হয়েছে। কেরলে টেস্ট পজিটিভ হার গত সপ্তাহে যেখানে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, দেশে সাপ্তাহিক পজিটিভ হার দাঁড়িয়ে রয়েছে ২.৭৪ শতাংশে। দেশে সক্রিয় করোনা কেসের সংখ্যা ৫.৫২ লক্ষ, যার মধ্যে কেরলে ১ লক্ষ সক্রিয় করোনা কেস রয়েছে।

মুখ্যমন্ত্রীর বৈঠক
রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে মহামারির সময় সবচেয়ে বড় সমস্যা হল প্রিয়জনকে শেষবারের মতো দেখতে পারছেন না আত্মীয়-পরিজনরা। তিনি বলেন, 'সরকার চায় যে কোভিডে আক্রান্ত হয়ে যাঁরা মারা গিয়েছেন তাঁদের দেহ নির্দিষ্ট সময়ের জন্য তাঁদের বাড়িতে শ্রদ্ধা জানানোর জন্য এবং পরিবারের বিশ্বাস অনুযায়ী আচার-অনুষ্ঠানের জন্য রাখা হোক। এর জন্য একঘণ্টা সময় দেওয়া হবে।'

উদ্বেগ বাড়ছে সরকারের
রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি যে উদ্বেগের সৃ্ষ্টি করেছে সেই দিকে মনোযোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দৈনিক টেস্ট পজিটিভ রেট এখনও ১০ শতাংশের ওপরে রয়েছে। বিজয়ন বলেন, 'আমরা ধীরে ধীরে ২৯.৭৫ শতাংশ টিআরপি থেকে তা কমিয়ে ১০ শতাংশে এনেছি। তবে প্রত্যাশিত লাইনে আর কোনও হ্রাস আসেনি। এটা খুবই উদ্বেগের যে টিআরপি ১০ শতাংশের নীচে নামছে না। গত সপ্তাহের পরিসংখ্যানে সক্রিয় কেসের সংখ্যাও হ্রাস পায়নি।' মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যে দ্রুত সংক্রমণ বৃদ্ধির কারণ হল উচ্চ সংক্রমণযুক্ত ডেল্টা ভ্যারিয়ান্ট। যদিও প্রথম করোনা ওয়েভের চেয়ে রাজ্যকে দ্রুত গ্রাস করেছে দ্বিতীয় করোনা ওয়েভ। তবে দ্বিতীয় ওয়েভে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর অতটা অবনতিও ঘটেনি।

দ্বিতীয় ওয়েভ হ্রাস পেতে সময় লাগবে
পিনারাই বিজয়ন জানিয়েছেন যে কেরলে দ্বিতীয় করোনা ওয়েভ হ্রাস পেতে কিছুটা সময় লাগবে। তবে রাজ্যে নিষেধাজ্ঞা শিথিল করার কোনও কারণ নেই। তৃতীয় ওয়েভ দোরগোড়ায় রয়েছে তাই আন্তঃরাজ্য চেকপোস্ট ও রেলওয়ে স্টেশনে বাধ্যতামূলক করোনা টেস্টের সুবিধার বন্দোবস্ত করা হয়েছে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications