এসএফআই-এর কালো পতাকায় ক্ষেপে গেলেন রাজ্যপাল, বসলেন ধর্নায়! বিশেষ ব্যবস্থা করল মোদী সরকার

কেরলের কোল্লামে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় রাজ্যপালকে কালো পতাকা দেখায় সেখানকার শাসকদল সিপিআইএমের ছাত্র শাখা এসএফআই। তারা রাজ্যপালকে গোব্যাক স্লোগানও দেয়। এতেই ক্ষেপে যান রাজ্যপাল। তিনি রাস্তায় বসে পড়েন। সেখানে থাকা পুলিশ কর্মীদেরও তিরস্কার করেন। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা অন্যদেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে বলেন।

রাজ্যপালের অভিযোগ, এসএফআই কর্মীদের কালো পতাকা নিয়ে বিক্ষোভ থামাতে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এব্যাপারে যে ভিডিও সামনে এসেছে, সেখানে রাজ্যপাল তাঁর সঙ্গে থাকা আধিকারিক মোহনকে বলছেন, অমিত শাহের সঙ্গে কথা বলতে।

এসএফআই-এর কালো পতাকায় ক্ষেপে গেলেন রাজ্যপাল

রাজ্যপাল আরিফ মহম্মদ খান এক আইপিএস অফিসারকে তিরস্কার করে বলেন, তিনি সেখান থেকে ফিরে যাবেন। তিনি অভিযোগ করেন, এসএফআইকে পুলিশ নিরাপত্তা দিচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ যদি নিজেরাই আইন ভাঙে তাহলে আইনের প্রয়োগ করবে কে?

এব্যাপারে এক এসএফআই কর্মী সংবাদ মাধ্যমকে বলেছেন, কোনও যোগ্যতা ছাড়াই বিজেপি অফিস থেকে সুপারিশের মাধ্যমে সুরেন্দ্রনকে সেনেটে নেওয়া হয়েছে। যে কারণে এসএফআই গত কয়েকমাস ধরে রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে। এদিনের বিক্ষোভ সেই কর্মসূচির অংশ। তারা কোনও সমঝোতার জন্য তৈরি নন বলেও জানান ওই এসএফআই কর্মী।

এদিকে রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে কালো পতাকা দেখানোর জেরে তেরো এসএফআই কর্মীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, এদিন রাজ্যপাল আরিফ মহম্মদ খান একটি অনুষ্ঠানে যোগ দিতে কোটারকারা যাচ্ছিলেন। তাঁর কনভয় কোল্লামের নীলমলে পৌঁছনোর পরেই এসএফআই তাঁকে কালো পতাকা দেখায়। যা দেখে রাজ্যপাল চালককে গাড়ি থামাতে বলেন এবং রাস্তার ধারে ধর্নায় বসেন। নাটকীয় দৃশ্য দু'ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকে। এসএফআই কর্মীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের কপি না দেখানো পর্যন্ত সেখান থেকে যেতে অস্বীকার করেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিশানা করে রাজ্যপাল বলেন, তিনিই পুলিশকে নির্দেশ দিয়েছেন আইনভঙ্গকারীদের সুরক্ষা দিতে। এর মধ্যে রয়েছেন এসএফআই রাজ্য সভাপতিও। রাজ্যপালের প্রশ্ন মুখ্যমন্ত্রী যদি এই রাস্তা দিয়ে যেতেন, তাহলে কি বিক্ষোভকারীদের রাস্তার ধারে দাঁড়ানোর অনুমতি দেওয়া হতো? রাজ্যপালের অভিযোগ বিক্ষোভকারীরা তাঁর গাড়িতে আঘাত করার চেষ্টা করেছিল।

অন্যদিকে, রাজ্যপাল ও এসএফআই-এর উত্তেজনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রক এদিন রাজভবন ও রাজ্যপালকে জেড প্লাস নিরাপত্তা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+