কেরলে সোনা পাচার কাণ্ডে মুখ্যমন্ত্রী বিজয়নের নাম বলতে স্বপ্নাকে কে বাধ্য করে, নয়া দাবি ঘিরে তোলপাড়
কেরলের সোনা পাচার কাণ্ডে বড়সড় তথ্য প্রাকশ্যে এল। সেখানে মুখ্যমন্ত্রী বিজয়নের নাম সোনা পাচারকাণ্ডে প্রকাশ্যে আসায় ব্যাক তোলপাড় ছড়ায়। কেরলে বিধানসভা ভোটের আগে বাম শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম স্বপ্না সুরেশ (অভিযুক্ত) তোলেন। এদিকে, এক পুলিশ এসকর্ট নিজের বিবৃতিতে জানিয়েছেন, ইডির তরফে জোর করে স্বপ্নাকে দিয়ে বিজয়নের নাম নেওয়ানো হয়েছে।

এর আগে কাস্টামস ডিপার্টমেন্ট, একটি হলফনামায় জানায়, অভিযুক্ত স্বপ্না সুরেশ কেরলের সোনা পাটার মামলায় মুখ্যমন্ত্রী বিজয়নের নাম উল্লেখ করেছেন। এদিকে তারপর কেরলের মুখ্যমন্ত্রী সাফ জানান, নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের দল তাঁর বাম সরকারকে বিঁধতেই এমন পদক্ষেপ নিচ্ছে জেনে বুঝে। এদিকে, ঘটনার জেরে রীতিমতো তোলপাড় হয় কেরলের রাজনীতি।
এদিকে, বন্দি স্বপ্না সুরেশকে এসকর্ট করা এক মহিলা পুলিশের নতুন দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি জানাচ্ছেন যে ইডিই স্বপ্নাকে জোর করেছে । তবে প্রথমে স্বপ্না সুরেশ কার কথা বলছিলেন , তিনি বুঝতে পারেননি বলেও মহিলা পুলিশ জানান। এই বিষয়ে এক তাবড় অফিসারের নামও প্রকাশ্যে আসতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications