'কেরলের বন্যা গোহত্যার ফল', গেরুয়া শিবিরের সাংসদের এমন বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে
বেঙ্গালুরুর বিজয়পুরার সাংসদ বাসনা গৌড়া পাতিল ইতনান বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য বহুবার খবরের শিরোনামে এসেছেন।
বেঙ্গালুরুর বিজয়পুরার সাংসদ বাসনা গৌড়া পাতিল ইতনান বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য বহুবার খবরের শিরোনামে এসেছেন। এবার কেরলের বন্যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হল তাঁর মন্তব্য ঘিরে।

বিজেপির সাংসদ বাসনাগৌড়া বলেছেন,'কেরলে মানুষ খোলাখুলি গোহত্যা করেন। কী ফল হল?এক বছরের মধ্যে এরকম একটা পরিস্থিতি (বন্যা) তৈরি হল। যে হিন্দু ধর্মের রীতিনীতিকে আঘাত করবে, তারই এরকম ফল হবে। ' উল্লেখ্য, গত বছর কেরলে একদল ব্যক্তিকে জনসমক্ষে গোহত্যা করতে দেখা যায়। যে ঘটনা ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে। এই ইস্যুতে রাজনৈতিক মন্তব্য পাল্টা মন্তব্যও থেমে থাকেনি। সেই ঘটনার প্রসঙ্গ তুলেই এদিন এমন মন্তব্য করেন বিজপি-র এই সাংসদ।
উল্লেখ্য, বিজেপির এই সাংসদ জানান বিজেপি র সরকার যদি কর্ণাটকেও আসে তাহলে গোহত্যা বন্ধ করে দেবে। পাশাপাশি তাঁর দাবি, গোহত্যা মানে হিন্দু আবেগকে আঘাত করা, আর এমন কাজ অনুচিত বলে দাবি করেন বাসনাগৌড়া। বিজেপি সাংসদের এমন দাবি নিয়ে দক্ষিণী রাজনৈতিতে ক্রমেই ছড়িয়ে পড়ছে বিতর্ক।












Click it and Unblock the Notifications