৮ হাজার কেজি গোবর বিক্রি করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান করেলের কৃষকের

করোনা বিরুদ্ধে লড়তে দিকে দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ। কেউ কায়িক শ্রম দিয়ে এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন আবার কেউ কেউ দিচ্ছেন অর্থের যোগান।

কৃষিকাজের গোবর বিক্রি করে করোনা ত্রাণে সাহায্য

কৃষিকাজের গোবর বিক্রি করে করোনা ত্রাণে সাহায্য

কিন্তু এই কঠিন সংকটের মুহূর্তে কেরলেরর কোজিকোদের এই কৃষকের গল্প আমাদের মনে সত্যই হয়তো নতুন আশার সঞ্চার করে। সূত্রের খবর, ৩৮ বছর বয়সী সুভাষ নামের এই কৃষক প্রায় হাজার কেজি গোবর বিক্রি করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য।

মুখ্যমন্ত্রীর বিপর্যয় ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা অনুদান

মুখ্যমন্ত্রীর বিপর্যয় ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা অনুদান

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বিপর্যয় ত্রাণ তহবিলে তিনি প্রায় ১০ হাজার টাকা তুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে। এই বিশাল পরিমাণ গোবর শুকানোর এবং সংরক্ষণের জন্য এক বছর ধরে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। যেগুলি পরবর্তিতেকালে তার কৃষিকাজে সহায়তা করতো। জমির ফলন বৃদ্ধির পক্ষেও সহায়ক হয়ে উঠতে পারতো।

বিক্রি করেন প্রায় ৪০০ ছঝুড়ি গোবর

বিক্রি করেন প্রায় ৪০০ ছঝুড়ি গোবর

সূত্রের খবর, সোমবার তিনি প্রায় ৪০০ ঝুড়ি গোবর স্থানীয় এক বাড়িওয়ালাকে প্রতি ঝুড়ি ৪০ টাকা দরে বিক্রি করেছেন।এক ঝুড়িতে আনুমানিক ২০ কেজি গোবর থাকে বলে তিনি জানিয়েছেন। সেখানে থেকে সর্বসাকূল্যে তিনি ১৬,০০০ টাকা পান। যার সিংগভাগ টাকাই তুলে দেন ভালায়াম পুলিশের হাতে। পরবর্তীতে পুলিশ তা অনলাইনে সরাসরি মুখ্যমন্ত্রী বিপর্যয় ত্রাণ তহবিলে অনলাইনে পাঠিয়ে দেয় বলে জানা যাচ্ছে।

ক্রমেই ছন্দে ফিরছে কেরল

ক্রমেই ছন্দে ফিরছে কেরল

সুভাষের এই কাজে স্বভাবতই উচ্ছাসিত তার লগ্রামের বাসিন্দারা। সমাজারে বিভিন্ন মহলের মানুষ ইতিমধ্যেই তকে সাধুবাদও জানিয়েছে। এদিকে ক্রমেই ছন্দে ফিরতে শুরু করেছে কেরল। সেখানে এখনও পর্যন্ত ৫০৪ জনের শরীরে করোনা সংক্রমণ দেখা যায় বলে জানা যাচ্ছে। মত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়েছেন ৪৮৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+