Kerala: কেরলের এর্নাকুলাম ধর্মীয় আলোচনা সভায় বিস্ফোরণ, মৃত১ আহত কমপক্ষে ২০, জঙ্গি যোগের সম্ভাবনা
রবিবারের সকালে কেরলের এর্নাকুলামে হঠাৎ বিস্ফোরণ। কেঁপে উঠল ধর্মীয় সভা। পর পর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণে কমপক্ষে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেরলের এর্নাকুলামে ধর্মীয় সভা চলছিল। সাধারণ ক্রিসমাসের আগে এই ধরনের ধর্মীয়সভা কেরলের একাধিক জায়গায় আয়োজন করা হয়ে। সেখানে মূলত বাইবেলের কাহিনী এবং বাইবেল সম্পর্কে ধারনা দেওয়া হয়। এর্নাকুলামের কলামাসারি কনভেনশন সেন্টারে চলছিল ধর্মীয় সভাটি।

স্থানীয়রা পর পর তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে পর পর ২টি বিস্ফোরণ হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, বিস্ফোরণে আহত ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কাজেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েেছ।
এই বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগ রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, বম্বস্কোয়াড, ফরেন্সিক দল এবং এনআইএ। এর্নাকুলামের এসিপি জানিয়েছেন পর পর ২টি বিস্ফোরণ হয়েছে। তাতে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। ৫ থেকে ১০ সেকেন্ডের ব্যবধানে পর পর ২টি বিস্ফোরণ হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। তবে সূত্রের খবর একাধিক বিস্ফোরণ হয়েছে একটি হলের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই ইজরায়েল এবং প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে একটি আলোচনা সভায় হামাস জঙ্গিদের প্রতিনিধি যোগ দিয়েছিলেন। যদিও িতনি ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন। তবে হামাস নেতারক এই যোগ দান বিতর্ক বাড়িয়েছে। এই বিস্ফোরণের সঙ্গে তার যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications