সরস্বতী পুজো করা যাবে না! ইঞ্জিনিয়ারিং কলেজের ফরমান ঘিরে তোলপাড়
এরাজ্যে সরস্বতী পুজো মানেই, স্কুল, কলেজ , শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মেজাজ।
এরাজ্যে সরস্বতী পুজো মানেই, স্কুল, কলেজ , শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মেজাজ। সকাল থেকে হলুদ শাড়ি কিংবা পাঞ্জাবি পরে কচিকাচাদের ঠাকুর দেখতে যাওয়া ,কিংবা অঞ্জলি দেওয়ার হিড়িকের ছবিটাই দেখতে অভ্যস্ত বাংলা। তবে সুদূর কেরলে এই সরস্বতী পুজো ঘিরেই শুরু হয়েছে চাপানোতর। সেখানে আলাপুঝার কোচি ইউনিভার্সিটি কলেজ অউ ইঞ্জিনিয়ারিং -এর পড়ুয়াদের সরস্বতী পুজোর আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কলেজ তথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, উত্তর ভারত থেকে কেরলের ওই কলেজে পড়তে আসা পড়ুয়াদের উদ্দেশেই এই বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। এবিষয়ে নোটিস পাঠায় কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পুজো আয়োজন করতে না দেওয়ার নেপথ্যে যুক্তি, যেহেতু ক্যাম্পাস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী,তাই ক্যাম্পাসে কোনও রকমের ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। এই মর্মে ১ ফেব্রুয়ারিতেই নোটিস পাঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এদিকে, কলেজে উত্তর ভারতের কিছু পড়ুয়ার দাবি , তাঁদের অজান্তেই কলেজে তাঁদের গোমাংস খেতে দেওয়া হয় এক সেমিনার চলাকালীন। গত ২৫ জানুয়ারি এনিয়ে বিবাদের সুরও চড়তে থাকে কলেজ চত্বরে। তবে তারপরই সরস্বতী পুজো নিয়ে এই নয়া বিতর্ক দানা বাধায় শিরোনামে উঠে আসছে কেরলের এই কলেজ।












Click it and Unblock the Notifications