৫২ ডিগ্রি তাপমাত্রায় ভিড়ে ঠাসা ট্রেন, শ্রমিকদের জন্য অমিতাভ বচ্চনের সাহায্য চাইল কেরল কংগ্রেস
ভোট প্রায় শেষ। ভোট দিয়ে কাজে ফেরার তাড়া। ট্রেনে তিল ধারনের জায়গা নেই। উত্তর প্রদেশের গোরক্ষপুর স্টেশনের ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেছে কেরল কংগ্রেস। তাতে দেখা গিয়েছে হুড়োহুড়ি করে ঝুলতে ঝুলতে ট্রেনে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা।
উত্তর প্রদেশের গোরক্ষপুুর স্টেশনের এই ছবি শেয়ার করে কেরল কংগ্রেস বলেছে, রেলমন্ত্রী এই সব দেখেও কিছু করছেন। কয়েকটা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করলেই আম জনতার সংকট মেটেনা। ৫২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে যেভাবে কাজে ফেরার জন্য ট্রেনে ঝুলতে ঝুলতে ঠাসাঠাসি করে যাচ্ছেন শ্রমিকরা সেটা অত্যন্ত উদ্বেগের বিষয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর জায়গার এই দৃশ্য বলে দিচ্ছে ভারতের রেল পরিষেবার কী অবস্থা। বারবার রেল মন্ত্রীকে অনুরোধ করলেও তিনি কর্নপাত করছেন না। তাই তারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অমিতাভ বচ্চনকে অনুরোধ করেছেন তিনি যদি অনুরোধ করেন তাহলে নিশ্চয় রেলমন্ত্রী কথা শুনবেন বলে লেখা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।কেরল কংগ্রেস এক কথায় অভিযোগ করেছে যে সাধারণ মানুষের কথা ভাবছেন না রেলমন্ত্রী।
সাধারণ মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে বাধ্য হচ্ছেন। দুঃসহ গরমের মধ্য দিয়ে তাঁদের সফর করতে হচ্ছে ঠাসা ঠাসি, গাদাগাদি করে। সেদিকে নজর নেই রেলমন্ত্রীর। এদিকে একের পর এক বন্দেভারত এক্সপ্রেস তৈরি করে চলেছে তারা। দেশের জনসংখ্যা বেড়ে গেলেও ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা মনে পড়েনি রেলমন্ত্রীর। অত্যাধুনিক ট্রেন পরিষেবা চালু করতে বেশি ব্যস্ত। সাধারণ যাত্রীদের কথা ভাবতেই চাইছেন না।
সেকারণে তারা অমিতাভ বচ্চনকে ট্যাগ করে অনুরোধ করেন সাধারণ যাত্রীদের দূরাবস্থা কথা তিনি যদি অনুরোধ করেন তাহলে হয়তো তিনি এই গরিব মানুষের সাধারণ কথা বুঝবে। এমনই অনুরোধ করেছে কেরল কংগ্রেস। গত কয়েক দিনে উত্তর প্রদেশের বিভিন্ন স্টেশন থেকে শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক গরমে ভিড় ঠেলে সউফর করছেন।












Click it and Unblock the Notifications