মাছ বিক্রি করে 'ট্রোলড' হানান, কেরলের বন্যাত্রাণে দিলেন দেড় লক্ষ টাকা
ট্রোলড হয়েও হানান হানাই কেরলের বন্যা ত্রাণে দুর্গতদের সাহায্য করতে মুখ্যমন্ত্রীর তহবিলে দেড় লক্ষ টাকা দান করলেন।
ইউনিফর্মে মাছ বিক্রি করে স্যোশাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন ১৯ বছরের হানান হানাই। কেরলের এই ছাত্রী অবশ্য ট্রোলিংয়ের তোয়াক্কা করেন নি। সাহসী এই মেয়েই ট্রোলড হয়েও কেরলের বন্যা ত্রাণে দুর্গতদের সাহায্য করতে মুখ্যমন্ত্রীর তহবিলে দেড় লক্ষ টাকা দান করলেন।

হানান জানিয়েছেন, দুর্গতদের সাহায্য করতেই এই কাজ করেছেন তিনি। হানানও কেরলেরই মেয়ে। জানিয়েছেন, কোথামঙ্গলমের ত্রাণ শিবিরে তিনি গিয়েছিলেন। সেখানে দুর্গতদের অবস্থা দেখে ঠিক থাকতে না পেরে তিনি এই ব্যবস্থা নিয়েছেন। অতীতে অনেক মানুষ হানানকে সাহায্য করেছেন। সেই পাওয়া টাকাই তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।
কিছুদিন আগে নিজের খরচ চালাতে ও পরিবারকে সাহায্য করতে হানানের পড়াশোনার পাশাপাশি মাছ বেচার ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকে সেটাকে ছবির প্রচার বলে হানানকে ট্রোলও করেন। পরে সরকারই ঘটনায় হস্তক্ষেপ করে ব্যবস্থা নেয়।
হানান সেই ঘটনার পর সকলের কাছে চেনা মুখ হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে গিয়েও দেখা করে এসেছেন। কেরলের দুর্যোগে রাজ্যবাসীর পাশে দাঁড়িয়ে এবার সাহায্যের হাতও বাড়িয়ে দিলেন। হানান অবশ্য একা নন, বিভিন্ন রাজ্য থেকে এমনকী বিদেশ থেকেও কেরলের পাশে দাঁড়াতে চেয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য জমা পড়েছে।












Click it and Unblock the Notifications