মমতার কাছে এবার পৌঁছল বাম-মুখ্যমন্ত্রীর চিঠি, কেন্দ্র-রাজ্য সংঘাতের আরও এক পর্ব ঘিরে সরগরম রাজনীতি
রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ইস্যুতে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যসচিবের বদলি ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাতের মাঝে কার্যত শেষ বলে ছক্কা হাঁকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই মত বহু রাজনৈতিক বিশ্লেষকের। তবে পরিস্থিতিতি কোনদিকে যায়, সেদিকে নজর সকলের। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এল কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়নের চিঠি।

বিজয়নের চিঠি
এদিন এনডিএ বিরোধী ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠিয়েছেন বামশাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই চিঠিতে তিনি সমস্ত অ-এনডিএ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা হতে বলেন। তাঁর দাবি, কেন্দ্র যাতে ভ্যাকসিন দেওয়ার সত্ত্ব বন্দোবস্ত করে, আর তা বিনামূল্যে যেন দেওয়া র বন্দোবস্ত করে,তা নিয়ে কেন্দ্রকে সকলে মিলে একজোট হয়ে বার্তা দিতে হবে।

মমতা সহ ১১ জন মুখ্যমন্ত্রীকে চিঠি
তামিলনাড়ু, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, দিল্লি , পাঞ্জাব ঝাড়খন্ড, রাজস্থানের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঠে নিজের অবস্থান ও বার্তা জানিয়ে চিঠি পাঠিয়েছেন পি বিজয়ন। তাঁর বার্তা যেখানে কোভিডের করুণ পরিস্থিতি রয়েছে। বিশেষজ্ঞরা তৃতীয় স্রোতের বার্তা দিয়েছেন, সেই জায়গায় কেন্দ্রের উদাসনীতার বিরুদ্ধে যেন সমস্ত অবিজেপি তযথা অ-এনডিএ শাসিত রাজ্য গর্জে ওঠে।

ভ্যাকসিনেশন ও ভারত
এদিন ভ্যাকসিনেশন সম্পর্কে সুপ্রিম কোর্টের বক্তব্য তুলে ধরে বিজয়ন লেখেন, হার্ড ইমিউনিটি গড়ে তোলার জন্য প্রয়োজন ভ্যাকসিনেশন প্রয়োজন। আর কোভিডের এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র যেমন ভ্যাকসিনর যোগান দিতে পারছে না তেমনই তারা রাজ্যগুলির ওপর এর দায়ভার রাখছে। এই ঘটনার তীব্র বিরোধিতা করেন বিজয়ন।

ভ্যাকসিন সংস্থার বিরুদ্ধে ক্ষোভ!
বিজয়ন তাঁর চিঠিতে লেখেন, বিভিন্ন ভ্যাকসিন সংস্থা নিজের আর্থিক লাভের কথা ভেবে যোগানের কমতি রাখছে। অন্যদিকে, মাত্র ৩.১ শতাংশ মানুষ কোভিড ভ্যাকসিনের ২ টি ডোজ পেয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রের উদ্যোগ যাতে পরিলক্ষিত হয়, তার জন্য ১১ মুখ্যমন্ত্রীকে একজোট হওয়ার বার্তা দেন তিনি।












Click it and Unblock the Notifications