শবরীমালায় নারী প্রবেশ নিয়ে সুপ্রিম রায়ে আরও স্বচ্ছতা চান কেরলের মুখ্যমন্ত্রী
শবরীমালায় আইয়াপ্পা স্বামীর মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের আরও স্বচ্ছ ব্যাখ্যা চাইলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
শবরীমালায় আইয়াপ্পা স্বামীর মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের আরও স্বচ্ছ ব্যাখ্যা চাইলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কারণ রায়ের পুনর্বিবেচনার আবেদনগুলির উপর রায়দান না হওয়া পর্যন্ত কী সরকার কী পদক্ষেপ করবে তা বোঝার জন্য রায়ের আরও স্বচ্ছ এবং স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

চূড়ান্ত হল না শবরীমালার সুপ্রিম রায়। ২০১৮ সালে দেওয়া সুপ্রিম নির্দেশের পুনর্বিবেচনা আবেদন পর্যালোচনার জন্য ৭ বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে। কিন্তু সেই রায় না আসা পর্যন্ত কী হবে কেরল সরকারের পদক্ষেপ এই নিয়েই চিন্তিত মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। তিনি জানিয়েছেন ২০১৮ সালের দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনেই কী কাজ করবে সরকার? এটা সুনিশ্চিত করা জরুরি।
কার্তিক মাস পডতেই ভিড় শুরু হবে আইয়াপ্পা স্বামীর মন্দিরে। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ বহাল থাকলে ঋতুমতি নারীরাও সেখানে প্রবেশ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে গণ্ডগোলের সম্ভাবনা প্রবল ভাবে তৈরি হবে। তার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে কেরল সরকারকে। কারণ গত বছর ঠিক একই কারণে উত্তাল হয়েছিল কেরল।












Click it and Unblock the Notifications