ভারত-চিন বিরোধের মাঝেই কমরেড জিনপিংকে বিপ্লবী অভিনন্দন পিনারাই বিজয়নের
দেশ একদিকে পার্টি আরেক দিকে। ভারতের সঙ্গে চিনের যতই বিরোধিতা থাক পার্টিগত ভাবে একই পিনারাই বিজয়নের জল আজ জিনপিংয়ের পার্টি। কমিউনিস্ট দেশ চিন। ফের একবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। টুইটে পিনারাই বিজয়ন জানিয়েছেন, বিপ্লবী অভিনন্দন জানাই শি-জিনপিংকে।

আবারও ক্ষমতায় জিনপিং। গত শুক্রবার চিনের কমিউনিস্ট পার্টি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে। একদিকে কমিউনিস্ট চিন আরেকদিকে ভারতের কমিউনিস্ট পার্টি। দুই পক্ষই একই মতাদর্শে বিশ্বাসী। সেকারণেই চিনের প্রেসিডেন্টের পুনর্বিচাবে বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন পিনারাই বিজয়ন।
শি জিনপিংকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চিনের উন্নয়নের বার্তাও দিয়েছেন পিনারাই বিজয়ন। জিনপিংয়ের নেতৃত্বে চিনে আরও উন্নয়ন হয়ে উঠুক সেই বার্তাও দিয়েছেন পিনারাই বিজয়ন। এদিকে ভারতের সঙ্গে চিনের একেবারেই সুসম্পর্ক নেই। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ সব সীমান্তে চিনের আগ্রাসন চলছে। এই নিয়ে মোদী সরকারের সঙ্গে জিনপিং সরকারের সম্পর্কের চরম অবনতি হয়েছে।
ভারত সীমান্তে চিনের এই আগ্রাসনের পাল্টা জবাব দিয়েছে মোদী সরকার। লাদাখে চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষের পর এখনও সীমান্ত সমস্যা মেটেনি। এখনও সেনা পর্যায়ে আলোচনা চলছে। তারই মাঝে আবার অরুণাচল প্রদেশের সীমান্তেও আগ্রাসন শুরু করেছিল বেজিং। সেখানেও ভারতীয় সেনা কঠোর ভাবে চিনা ফৌজকে প্রতিরোধ করে তুলেছে। তার মাঝে পিনারাই বিজয়নের জিনপিংকে এই শুভেচ্ছা বার্তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications