সবরিমালা বিক্ষোভেও লাভ হল না বিজেপি, কেরলে পুর উপনির্বাচনে দাপট বজায় রইল বামেদের

কেরলে হয়ে যাওয়া সাম্প্রতিক পুর উপনির্বাচনে ভালো ফল করতে পারল না গেরুয়া শিবির।

সবরিমালায় মহিলাদের প্রবেশ নিয়ে বিতর্ককে একেবারে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। আমজনতার একাংশের ভাবনার সঙ্গে নিজেদের ভাবনাকে মিশিয়ে ঋতুমতী মহিলাদের সবরিমালায় প্রবেশের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। তবে কেরলে হয়ে যাওয়া সাম্প্রতিক পুর উপনির্বাচনে তার ফসল ঘরে তুলতে পারল না গেরুয়া শিবির।

কেরলে পুর উপনির্বাচনে দাপট বজায় রইল বামেদের

সেখানে দাপট বজায় রইল সিপিএমের নেতৃত্বাধীন বামেদের। ৩০টি আসনের মধ্যে ১৬টিতে জয় পেল পিনারাই বিজয়নের এলডিএফ জোট।

কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ জোট পেয়েছে ১২টি আসন। এছাড়া রেভোলিউশনারি মার্কসিস্ট পার্টি ও কংগ্রেসের থেকে বিভাজন করা দল একটি করে আসনে জয়ী হয়েছে। কোঝিকোড় ও আলাপ্পুঝার আসন তাঁরা ধরে রেখেছে।

সবরিমালার বিক্ষোভের পর বিজেপির অনেক আশা ছিল কেরলের নির্বাচনে ভালো ফল করার। তবে গেরুয়া শিবির একটিও আসন জিততে পারেনি।

ইউডিএফ ৫টি আসন এই উপনির্বাচনে হেরে গিয়েছে। এদিকে এলডিএফের থেকে পাঁচটি আসন ইউডিএফ ছিনিয়ে নিয়েছে। ২০১৮ সালের নভেম্বরের উপনির্বাচনে এলডিএফ ৩৯টির মধ্যে ২১টি আসন জিতেছিল। ইউডিএফ জিতেছিল ১২টি ও বিজেপি ২টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+