Kerala Blast: যাঁরা বিষাক্ত তাঁরা বিষ ছড়াতে থাকবে! বিস্ফোরণ নিয়ে কাদের ওপরে ক্ষোভ মুখ্যমন্ত্রী বিজয়নের
Kerala Blast: কেরলের কালামাসেরির জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে সিরিয়াল বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে তিন। তারই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে নিশানা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
প্রসঙ্গত কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছিলেন, হামাসের জঙ্গিরা কেরলে বিস্ফোরণ ঘটাচ্ছে আর মুখ্যমন্ত্রী দিল্লিতে বসে ইজরায়েল-হামাস যুদ্ধের প্রতিবাদ করছেন। পাল্টা রাজীব চন্দ্রশেখরকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁরা বিষাক্ত তাঁরা বিষ ছড়াতে থাকবে।

রবিবার কেরলের কোচি শহরের একটি কনভেনশন সেন্টারে প্রার্থনার সময় হওয়া সিরিয়াল বিস্ফোরণে ১২ বছরের এক বালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ এই ঘটনায় আহত হয়েছেন। বিস্ফোরণের পরে খ্রিস্টানদের যিহোভাস উইটনেস সম্প্রদায়ের সদস্য বলে দাবি করে এক ব্যক্তি বিস্ফোরণের দায় নিয়ে আত্মসমর্পণ করেন।
ররিবার বিস্ফোরণের পরেই কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এক্স হ্যান্ডেলে কেরলের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। প্রসঙ্গত রবিবারেই দিল্লিতে ইজরায়েল-হামাস যুদ্ধের বিরুদ্ধে দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন পিনারাই বিজয়ন।
সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, তারা দিল্লিতে বসে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। অন্যদিকে কেরলে নিরীহ খ্রিস্টানদের ওপরে বোমা নিয়ে হামলা করা হচ্ছে। সন্ত্রাসবাদীদের হামাসের মাধ্যমে জিহাদ করতে বলা হচ্ছে।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের উত্তর দেন। তিনি বলেন, যারা বিষাক্ত, তারা বিষ ছড়াতে থাকবে। যদিও একথা বলতে গিয়ে তিনি সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের নাম করেননি।
কেরলের মুখ্যমন্ত্রী বলেছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, তিনি তুষ্টির রাজনীতি করছেন এবং ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। প্রসঙ্গত কেরলের মুখ্যমন্ত্রী এর আগেও ইজরায়েল-হামাস যুদ্ধ বন্ধের দাবি করে শান্তির জন্য আবেদন করেছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে কেরলের মুখ্যমন্ত্রী বলেন, কিসের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রী এসব কথা বলছেন। তিনি বলেছেন, একজন মন্ত্রীর অন্তত তদন্তকারী সংস্থার প্রতি সম্মান দেখানো উচিত। এই ঘটনার তদন্ত এখনও চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। কেরল বরাবর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications